ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. সর্বশেষ

কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ, হদিস নেই ব্যবসায়ীদের!

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ

Link Copied!

মাদারীপুরের কালকিনি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২৭ মণ জাটকা জব্দ করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জব্দ করা জাটকাগুলো উপজেলার ১৪টি এতিমখানায় বিতরণ করা হয়। এতে এতিমখানার শিশুদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন বলেন, জাটকা সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে জাটকা আহরণ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

জাটকা সংরক্ষণে প্রশাসনের এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা দ্বিতীয় দফায় আবারও কমল স্বর্ণের দাম

vivo Empowers Students Through Nationwide University Photography Contest

বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো

realme Tops Smartphone Sales on Daraz and Pickaboo

স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি

ফেঞ্চুগঞ্জে বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু

মায়ের কাজের চাপে পুষ্টিহীনতায় শিশু: গবেষণা

করোনা নিয়ে গোপন তথ্য প্রকাশ করলেন মার্কিন গোয়েন্দাপ্রধান

নারীর ক্ষমতায়ন ও জলবায়ু অভিযোজনে ইউএন উইমেনের আরও সহযোগিতা চাইল বাংলাদেশ

দুপুরের মধ্যে ৯ জেলার ওপর ঝড়ো হাওয়ার সতর্কতা

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

তরুণীদের জন্য টাইপ-২ ডায়াবেটিস এখন মরণফাঁদ