ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

কানাডায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল উত্তর-পশ্চিমাঞ্চল

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ সকাল

Link Copied!

কানাডার উত্তর-পশ্চিমাঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামিরও আশঙ্কা নেই। স্থানীয় সময় শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টা ৪১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। খবর এএফপি ও ইয়াহু নিউজ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য ও কানাডার ইউকন প্রদেশের সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে। আলাস্কার জুনেউ শহর থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ইউকনের রাজধানী হোয়াইটহর্স থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছিল এপিসেন্টার। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়ায় ভূমিকম্পটি বেশ শক্তিশালীভাবে অনুভূত হয়।

ইতিহাস বলছে, কানাডায় এটিই তৃতীয় বৃহৎ ভূমিকম্প। এর আগে দেশটিতে ১৬৬৩ সালে ৭.৩+ মাত্রার এবং ১৯৪৬ সালে ৭.৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।

হোয়াইটহর্স শাখার রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড এএফপিকে বলেন, “ভূমিকম্পটি যথেষ্ট শক্তিশালী ছিল এবং বহু মানুষ কম্পন অনুভব করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।”

প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

কপ-৩১ সামনে রেখে জলবায়ু অর্থায়নে অনুদান দাবি বাংলাদেশের

পরিবেশবান্ধব টেকসই কুলিং প্রযুক্তি গড়ে তোলার তাগিদ ইউএনডিপির

‘বংশলতিকা’ বলবে সামুদ্রিক পাখির পেটে মিলবে কতটা প্লাস্টিক

এল নিনোর খরায় ইন্দোনেশিয়ায় পাম চাষিদের দুর্দশা, শুকিয়ে যাচ্ছে নদীপথ

সারাদেশে শুষ্ক আবহাওয়ার আভাস, কমতে পারে তাপমাত্রা

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচের মাঠে ট্রাকের ধাক্কায় নিহত ২

চুয়াডাঙ্গায় গরুবাহী ট্রলি খাদে পড়ে ব্যবসায়ী নিহত

September 2026 Customer Acquisition Campaign for upay Agent

সেপ্টেম্বরের এজেন্ট ক্যাম্পেইনের বিজয়ীকে রাইডু ই-বাইক উপহার দিলো উপায়

দেশব্যাপী হাতি জরিপ পরিচালনা করবে অরণ্যক ফাউন্ডেশন

বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি পেল রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’

আম-লিচু বাগানে প্রথমবারের মতো মিলল নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা