ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

কাঁচাবাজারে আগুন! ১০০ টাকার নিচে মিলছে না অনেক সবজি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৬, ১:৫৫ বিকাল

Link Copied!

টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন এলাকায় বন্যার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম। সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। অনেক সবজি বিক্রি হচ্ছে ১০০ টাকারও বেশি দামে। একই সঙ্গে মুরগি, ডিম ও মাছের দামও বেড়েছে। এতে বাড়তি ব্যয়ের চাপ পড়েছে সাধারণ ক্রেতাদের ওপর।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ী, সেগুনবাগিচা ও কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে করলা প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা, কচুরমুখী ১০০ থেকে ১২০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা এবং বেগুন ১০০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, সাজনা ১৮০ থেকে ২০০ টাকা এবং টমেটো ১৮০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ বিক্রি হচ্ছে প্রতিটি ৬০ থেকে ৮০ টাকায়।

কাঁচামরিচের দামও বেড়েছে। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকায়। দেশি শসা ১২০ টাকা, হাইব্রিড শসা ৮০ টাকা এবং পেঁপে ও মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শাকের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। লাল শাকের আঁটি ২৫ টাকা, লাউ শাক ৫০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাটা শাক দুই আঁটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ধনেপাতার কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ৩০০ টাকায়।

মুরগির বাজারেও দাম বেড়েছে। সোনালি কক মুরগি ৩৪০ টাকা, সোনালি হাইব্রিড ৩১০ টাকা, লাল লেয়ার ৩৫০ টাকা, ব্রয়লার ১৮০ টাকা এবং দেশি মুরগি ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ডিমের বাজারেও বেড়েছে দাম। এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকায়। হাঁসের ডিমের ডজন ১৮০ টাকা এবং দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও স্বস্তি নেই। এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকা, চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা, রুই ৩৫০ থেকে ৫৫০ টাকা এবং কই মাছ ২০০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, নদীর মাছের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।

তবে আলু ও পেঁয়াজের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। আলু প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা এবং দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টি ও বন্যার কারণে বিভিন্ন অঞ্চল থেকে পণ্য সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে দাম বেড়েছে। অন্যদিকে ক্রেতারা বলছেন, সবজি, মাছ, মুরগি ও ডিমের দাম একসঙ্গে বাড়ায় সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। সরবরাহ স্বাভাবিক না হলে আগামী দিনগুলোতে বাজারে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

Facebook Comments Box

আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হঠাৎ পানি বৃদ্ধিতে তিস্তার ভাঙন, পানিবন্দি ১০ হাজার মানুষ

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের নির্দেশ প্রতিমন্ত্রীর

হাজারে ১ টাকাই থাকছে বীমা কোম্পানির ২০২৬ সালের নবায়ন ফি

মরিচের ঝাল এখন বাজারেও, রাজধানীতে কেজি ২৮০ টাকা

মানিকগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কাঁচাবাজারে আগুন! ১০০ টাকার নিচে মিলছে না অনেক সবজি

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

টানা বৃষ্টিতে যশোরে গ্রামীণ সেতু ধস, দুর্ভোগে হাজারো মানুষ

দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম

দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?