ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ

কলাপাড়ায় কৃষক বাজার শুরু হওয়ায় খুশি সবজি ক্রেতারা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ নভেম্বর ২০২৪, ৩:০৪ বিকাল

Link Copied!

উপকূলের প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য মধ্যস্বত্বভোগী ও খাজনা ব্যতীত সরাসরি ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে বিক্রির জন্য স্থাপন করা হয়েছে কৃষক বাজার। এতে খুশি ক্রেতা-বিক্রেতা সবাই। শনিবার (২৩ নভেম্বর) সকালে কলাপাড়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ‘আমরা কালাপাড়াবাসী’ স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় প্রেসক্লাব সংলগ্ন এলাকায় এ বাজারটি বসানো হয়।

সরজমিনে দেখা যায়, ভোর থেকেই বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তাদের পণ্য নিয়ে হাজির হন এ বাজারে। বর্তমানে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখরিত হয়ে উঠেছে এ বাজারটি। উৎপাদিত কৃষি পণ্য সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি এবং ন্যায্যমূল্যে কৃষি পণ্য কিনতে পেরে অনেকটা উচ্ছ্বসিত ক্রেতা ও বিক্রেতারা। এ বাজারটি স্থাপন করায় আয়োজকদের স্বাদুবাদ জানিয়েছেন সবাই।

সবজি কিনতে আসা মো. বাকি বিল্লাহ বলেন, এটি খুবই সুন্দর একটি আয়োজন। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের তারা সরাসরি কৃষকদের কাছ থেকে স্বল্প মূল্যে সব সময় সবজি কিনতে পারবো। এতে কিছুটা হলেও আমাদের অর্থ সাশ্রয় হবে। উপজেলা প্রশাসনকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য।

সবজি কিনতে আসা মাওলানা আবুল কালাম বলেন, সারা বছর বাজার থেকেই মূলত আমাদের সবজি, মাছ, মাংস কিনতে হয়। তবে বর্তমানে বাজারে এত পরিমাণ সিন্ডিকেট বেড়েছে যে শাকসবজি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের মধ্যবিত্তদের নাকালের বাইরে চলে যাচ্ছে। আর ঠিক এমন একটি সময় কলাপাড়ায় কৃষক বাজার নামে যে বাজারটি স্থাপন করা হয়েছে তা আমাদের জন্য অনেক সুফল বয়ে আনবে বলে আমরা মনে করছি। তবে আমাদের দাবি এই বাজারটি যেন স্থানী হয়।

‘আমরা কালাপাড়াবাসী’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য নজরুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমরা কৃষক বাজার চালু করেছি। এটি উপজেলার সাধারণত কৃষক এবং সবজি ক্রেতা উভয় পক্ষের জন্য স্বস্তিকর। কারণ ক্রেতা এবং বিক্রেতা সবাই কোনো সিন্ডিকেট ছাড়া মাল বেচা-কেনা করতে পারবেন এ বাজারে। বর্তমানে শুধু সবজি বিক্রি করলেও সামনের দিকে নিত্য প্রয়োজনীয় সব মালামাল এই বাজারে বিক্রি করা হবে।

এ বিষয় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে খাদ্য একটি। কিন্তু আমাদের দেশে খাদ্য সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মাঝে-মধ্যে সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় খাদ্যের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে নিয়ে যান। সে জন্যই মূলত উপজেলা প্রশাসনের আয়োজনে এই কৃষক বাজার করা হয়েছে। এই বাজারের সার্বিক সহযোগিতায় আছে ‘আমরা কালাপাড়াবাসী’ স্বেচ্ছাসেবী সংগঠন।

Facebook Comments Box

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা

এবার ক্ষতিকর নিকোটিন পাউচ ও ই-সিগারেট আমদানিতে সম্পূর্ণ কর প্রত্যাহারের আবদার বিএটির!

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বিশ্বে দূষিত শহরের তালিকায় নবম ঢাকা

টেকনাফে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসনের আহ্বান

দেশের ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩