ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ অক্টোবর ২০২৪, ২:৩১ বিকাল

Link Copied!

লালমনিরহাট জেলার পাইকারি বাজার ও খুচরা বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। এতে দেখা গেছে, পাইকারি বাজারে কেজিপ্রতি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকায়। তবে বেশিরভাগ বাজারে খুচরা কেজিপ্রতি ১৯০-২২০ পর্যন্ত। কাঁচামালের বড়ো আড়ৎ এ দেখা গেছে, প্রতি পাল্লা অর্থাৎ পাইকারি হিসাবে (৫ কেজি )মরিচের দাম ৮৫০- ৯০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

আজ (২১ অক্টোবর) সোমবার সকালে জেলা সদরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে কেজিপ্রতি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকায়। তবে বেশিরভাগ বাজারে খুচরা কেজিপ্রতি ১৯০-২২০ পর্যন্ত। কাঁচামালের বড়ো আড়ৎ এ দেখা গেছে, প্রতি পাল্লা অর্থাৎ পাইকারি হিসাবে ৫ কেজি)মরিচের দাম ৮৫০- ৯০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

পাইকারি বিক্রেতারা বলছে গত কয়েকদিন প্রকারভেদে কাঁচা মরিচ ৪০০ থেকে ৪২০টাকা পর্যন্ত কেজিপ্রতি বিক্রি হয়েছিলো। মূলত বৃষ্টি ও বন্যায় কাঁচা মরিচের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে তাই বাজারে সরবরাহ কম ছিলো কিন্তু এখন আমদানি বেড়ে গেছে যার কারণে প্রতিনিয়ত ধীরে ধীরে কাঁচা মরিচের দাম কমে যাচ্ছে।

কাঁচামালের আড়ৎতে মরিচ বিক্রি করতে আসা কৃষক রবিউল মিয়া বলেন, আজকে কাঁচামরিচের দাম অনেকটাই কমেছে, আমরা কৃষকরা ১৪০-১৫০ টাকা পর্যন্ত কেজি প্রতি দরে পাইকারদের কাছে বিক্রি করেছি। আর পাইকারী বাজারে একটু দাম বেশি থাকবে । কয়েকদিন আগে কাঁচামরিচের দাম অত্যন্ত বেশি ছিল , এমন প্রশ্নের উত্তরে তিনি বলে, দাম বাড়ার মূল কারণ বন্যা আর বৃষ্টি।

জেলা সদরের বড়বাড়ী বাজার আড়ৎ ইজারাদার মোসারব আলী জানান, কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে, কিছুদিনের মধ্যেই মরিচের দাম নমনীয় পর্যায়ে আসবে। মূলত মরিচে দাম বাড়ার কারণ ছিলো বন্যা ও বৃষ্টি।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট