ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

ঐক্যের বার্তা নিয়ে ভেসপাবস-এর ফ্যামিলি নাইট ও ডিনার অভ্যর্থনা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ নভেম্বর ২০২৫, ৫:১৬ বিকাল

Link Copied!

রাজধানীতে আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভিজ্যুয়াল ইকুইপমেন্ট সার্ভিস প্রোভাইডার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড (VESPBS) আয়োজিত ডিনার অভ্যর্থনা ও ফ্যামিলি নাইট ২০২৫। অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়।

এ আয়োজনে ২০২৫–২০২৮ অর্থবছরের নবনির্বাচিত কমিটির পরিচয় পর্ব এবং একইসঙ্গে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের উপস্থিতিতে উদযাপিত হয় আনন্দঘন ফ্যামিলি ডে।

ভেসপাবস সভাপতি মোঃ আবুল কাশেম মোল্লা বলেন, “ভেসপাবস শুধু একটি ব্যবসায়ী সংগঠন নয়, এটি আমাদের সবার পারিবারিক বন্ধনের জায়গা। এই ধরনের আয়োজন আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে।”

সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, “নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের পরিচিতির পাশাপাশি ফ্যামিলি নাইট সদস্য ও তাদের পরিবারের জন্য এক আনন্দমুখর মিলনমেলায় পরিণত হয়েছে। ভবিষ্যতেও আমরা এই ঐক্যের ধারা অব্যাহত রাখতে চাই।”

অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। সাংস্কৃতিক পর্ব, ডিনার ও পারিবারিক বিনোদনমূলক নানা আয়োজনের মধ্য দিয়ে রাতটি ছিল প্রাণবন্ত ও স্মরণীয়।

ভেসপাবস দীর্ঘদিন ধরে ভিজ্যুয়াল ইকুইপমেন্ট সেবাদানকারী ব্যবসায়ীদের পেশাদার ও ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। সংগঠনটি সদস্যদের দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও ব্যবসায়িক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা

এবার ক্ষতিকর নিকোটিন পাউচ ও ই-সিগারেট আমদানিতে সম্পূর্ণ কর প্রত্যাহারের আবদার বিএটির!

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বিশ্বে দূষিত শহরের তালিকায় নবম ঢাকা

টেকনাফে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসনের আহ্বান

দেশের ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩