ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

এয়ারটেলের গেমিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর এওয়ান ইস্পোর্টস

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ জানুয়ারী ২০২৬, ৩:৪৭ বিকাল

Link Copied!

দেশের সফল পাবজি মোবাইল গেমিং দল এওয়ান ইস্পোর্টস-এর সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসির তারুণ্যনির্ভর ব্র্যান্ড এয়ারটেল। এই অংশীদারিত্বের আওতায় এ ওয়ান ইস্পোর্টস বিভিন্ন টুর্নামেন্ট, লাইভ স্ট্রিম ও ডিজিটাল কনটেন্টে আনুষ্ঠানিকভাবে এয়ারটেলের প্রতিনিধিত্ব করবে। দেশে-বিদেশে যেখানেই দলটি খেলবে, সেখানে তারা এয়ারটেলের গেমিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে।

এ ওয়ান ইস্পোর্টস পাবজি মোবাইলের একটি সফল দল। দলটি প্রথম বাংলাদেশি দল হিসেবে পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। তারা তিনবার পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে। এ ছাড়া দলটি এয়ারটেল গেমিং এরিনার প্রথম মৌসুমের চ্যাম্পিয়ন।

বাংলাদেশে ইস্পোর্টসের পরিসর বাড়ছে। তরুণদের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মোবাইল গেমিং প্রতিযোগিতা। মোবাইল গেমিং ও ইস্পোর্টস কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এয়ারটেল এবং এ ওয়ান ইস্পোর্টসের এই অংশীদারিত্ব। এই সহযোগিতা বাংলাদেশের গেমার ও ইস্পোর্টস কমিউনিটির প্রতি এয়ারটেলের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির অংশ।

এ বিষয়ে এ ওয়ান ইস্পোর্টসের দলনেতা মো. আবদুল জব্বার শাকিল বলেন, “এয়ারটেলের সঙ্গে অংশীদারিত্ব আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের গেমিং ও ইস্পোর্টসকে উৎসাহ দিয়ে আসছে। এই সহযোগিতা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সহায়ক হবে।”

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?