ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

এমএনসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল রবি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ মে ২০২৫, ৪:০৮ বিকাল

Link Copied!

১৫ মে ২০২৫ – এমএনসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ জিতে নিল রবি আজিয়াটা পিএলসি। গত ১৪ মে ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটি মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে গ্রামীণফোনকে হারিয়ে শিরোপা জিতে নেয় রবি।

ফাইনালে মাত্র ৩ উইকেট হারিয়ে ২১৯ রান করে রবি। জয়ের জন্য ২২০ রানের বিশাল টার্গেট দেওয়া হয় গ্রামীণফোনকে। জবাবে ব্যাট করতে নেমে গ্রামীণফোন সংগ্রহ করে ৭ উইকেটে ১৭৫ রান। ফলে ৪৪ রানের বড় জয় নিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রবি আজিয়াটা।

ফাইনালে রবির ওপেনিং ব্যাটসম্যান জামিউল হক অন্তু দুর্দান্ত এক ইনিংস খেলেন। মাত্র ৬৬ বলে ১২৩ রান করে তিনি দলকে জয়ের ভিত গড়ে দেন এবং ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্সের কারণে ‘সেরা ব্যাটসম্যান’ ও ‘টুর্নামেন্ট সেরা খেলোয়াড়’-এর পুরস্কার জিতে নেন অন্তু। ৭ ম্যাচে অন্তু করেছেন ৪৭১ রান।

রবি ক্রিকেট দলের অধিনায়ক শাকিব আহমেদ বলেন, ‘এই জয় শুধু ক্রিকেট নয়, এটি সব ক্ষেত্রেই আমাদের একতা, দৃঢ় সংকল্প আর জয়ের মানসিকতার প্রতিচ্ছবি। আমরা গর্বিত আমাদের প্রতিটি সদস্য নিয়ে, যাঁরা এই অসাধারণ যাত্রায় অবদান রেখেছেন’।

গত ২৬ এপ্রিল বসুন্ধরা স্পোর্টস সিটি মাঠে শুরু হয় মাল্টি ন্যাশনাল কোম্পানি (এমএনসি) চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নেয়। দলগুলো হচ্ছে- রবি আজিয়াটা পিএলসি, গ্রামীণফোন, জেটিআই, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও পোয়েটিকজেম ইন্টারন্যাশনাল।

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস