ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য
  3. নিরাপদ সড়ক
  4. জীবন বীমা ও ব্যাংক
  5. লাইফস্টাইল
  6. মতামত

এবারের আইফা অ্যাওয়ার্ডসে নজর কাড়লেন যারা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ মে ২০২৩, ৮:১১ বিকাল

Link Copied!

আবু ধাবিতে আইফা অ্যাওয়ার্ডসের পর্দা উঠেছে শুক্রবার শুরু দিনেই তারকাদের রূপের রোশনাইয়ে ভরে উঠল আইফা অ্যাওয়ার্ডস ২০২৩। শুক্রবার ও শনিবার দুই দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনেই নজর কেড়েছেন বলিউড তারকারা। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ২০২২ সালের অভূতপূর্ব সাফল্যের পর, এবার বসেছে ২০২৩ সালের শোভা আইফা উইক অ্যান্ড এবং নেক্সা আইফা অ্যাওয়ার্ডস। এবার ‘আইফা রকস’ হচ্ছে সুরের অনুষ্ঠান।

গান, নাচ, ছবি, ফ্যাশনের সমন্বয়ে তৈরি হবে এক অদ্ভুত মিশেল। হাজির থাকছেন একগুচ্ছ বলিউড তারকা। তাদের মধ্যে অমিত ত্রিবেদী, বাদশাহ, সুনিধি চৌহান অন্যতম। করণ জোহর জানিয়েছেন এইবারের ‘আইফা রকস’ সঞ্চালনা করতে পেরে তিনি উত্তেজিত। গতবছরও আবু ধাবিতে অনুষ্ঠিত হয়েছিল। ‘ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’-এর সঞ্চালনা করেছিলেন বলিউড তারকা সালমান খান। এবারও সালমান উপস্থিত রয়েছেন। অভিনেতা নিজের উৎসাহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, আমি সবসময় ‘আইফা অ্যাওয়ার্ডস’-এর অংশ হতে পেরে আনন্দ পাই। ফারহা খান, গত বছরের ‘আইফা রকস’ সঞ্চালনা করেছিলেন অভিনেতা অপারশক্তি খুরানার সঙ্গে।

এ বছরও অনুষ্ঠানের সহ-সঞ্চালক হিসেবে থাকতে পেরে তিনি আনন্দিত। ফারহা বলেন, আমি ফিরব ফেব্রুয়ারিতে, ঠিক ৯ মাস পর, সন্তানকে ধারণ করতে আবার। আর সহ সঞ্চালক হিসেবে করনের সঙ্গে কাজ করার মজাই আলাদা। ‘আইফা রকস ২০১৯’-এ পারফর্ম করেছিলেন সংগীত পরিচালক ও গায়ক অমিত ত্রিবেদী। এবার ফের পারফর্ম করতে হবে জেনে খুবই উচ্ছ্বসিত তিনিও। তার কথায়, আইফা শুধুমাত্র এমন একটি প্ল্যাটফর্ম নয় যেটি বলিউডের সেরা প্রতিভাকে অভিনন্দন জানায়, এটি আমাদের ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরে। এটাই সবাইকে বারবার এ পর্যায়ে আকৃষ্ট করে আনে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?