ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

এক বোঁটায় ৩০ লাউ, উৎসুক মানুষের ভিড়

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ এপ্রিল ২০২৫, ১১:৪৪ সকাল

Link Copied!

বাঙালির খাবারের তালিকায় লাউয়ের কদর অন্যতম। আর মাচায় লাউ ঝুলবে সারি সারি এটাই স্বাভাবিক। কিন্তু এক থোকায় ৩০টি লাউ ধরবে, এটাতো অস্বাভাবিক! তবে এমন ঘটনা অবিশ্বাস্য হলেও সত্যি। এক লাউগাছের একটি থোকায় (গাছের শাখার সংযোগস্থল) ৩০টি লাউ ধরেছে। ওই লাউ গাছে এই অস্বাভাবিক ঘটনা দেখতে শত শত উৎসুক মানুষ ভিড় করছেন।

যশোরের চৌগাছা উপজেলার যাত্রাপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম ওসমান আলীর বাড়িতে এমন ঘটনা ঘটেছে। তার বাড়িতে গিয়ে দেখা যায়, বড় লাউ মাচায় এক থোকায় ৩০টির মতো লাউ ঝুলে আছে। তবে এর মধ্যে একটি লাউ ওজন ৩০০ গ্রামের মতো। বাকিগুলো ১০০ গ্রামের মতো ওজন হবে। এগুলো বড় হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

ওসমান আলী বলেন, বাড়িতে থাকা বীজ দিয়ে লাউয়ের চারা তৈরি করি। প্রথম থেকে গাছে ভালোই বড় বড় লাউ ধরেছে। কিছু লাউ খাওয়া হয়েছে। এবং কিছু লাউ প্রতিবেশিদের দেওয়া হয়েছে। কয়েক দিন আগে হঠাৎ একই থোকায় কয়েকটি লাউ ধরে। এ ঘটনায় কিছুটা অবাক হই। কিছু দিন যেতে না যেতে দেখি একই বোটায় (গাছের শাখার সংযোগ স্থল) ফেটে অসংখ্য লাউ ধরছে। এর মধ্যে ৩০টির মতো লাউ একই স্থানে ধরেছে। সেগুলোর মধ্যে বেশ কিছু বড়ও হচ্ছে। দেখে মনে হয়, একটি থোকায় সব লাউ ঝুলে আছে। এ খবর সবার কানে কানে হলে বিভিন্ন স্থান থেকে মানুষ এসব লাউ দেখতে আসছেন।

ওসমান আলীর ভাই লোকমান হোসেন বলেন, জীবনে প্রথম দেখলাম এমন ঘটনা। একটি বোটায় একসঙ্গে ৩০টি লাউ। এটা আমার কাছে আশ্চর্য ঘটনা মনে হয়েছে।

খবর শুনে চৌগাছা থেকে লাউ দেখতে যান সাগর নামে এক যুবক। তিনি বলেন, খবর শুনে আমি লাউ দেখতে আসলাম। আমি দেখে তো অবাক হয়ে গেছি। এক থোকায় ৩০টি লাউ, এটা আমার কাছে অলৌকিক মনে হচ্ছে।

জানতে চাইলে চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন বলেন, এমন ঘটনা আমার চাকরি জীবনে প্রথম। তবে হতে পারে এক বোঁটা থেকে অনেকগুলো ফুল হয়েছে এবং সেগুলোর সঠিক পরাগায়ন হওয়ায় এ লাউ হয়েছে। তবে আমরা এর সঠিক বৈজ্ঞানিক ব্যাখা খুঁজছি।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট