ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

এক্সপ্রেসওয়েতে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১২

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১২, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ণ । ১১ জন

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তি মাসুদ (৪০), তিনি বরগুনার আমতলী উপজেলার মধ্য চন্দ্রা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় একটি কাভার্ড ভ্যানের পেছনে দ্রুতগতির যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয় এবং বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।