ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

একদিনেই ৪৯ ট্রাক মরিচ ঢুকল হিলি বন্দর দিয়ে!

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ সকাল

Link Copied!

হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি হঠাৎ বেড়ে গেছে। গত কয়েকদিন প্রতিদিন যেখানে ১৫ থেকে ২০ ট্রাক কাঁচা মরিচ আসছিল, সেখানে রোববার (২১ সেপ্টেম্বর) একদিনেই এসেছে ৪৯ ট্রাক।

হিলি স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, গত সপ্তাহের ৬ দিনে ভারত থেকে ৮৬ ট্রাকে ৬৪৭ মেট্রিক টন মরিচ আমদানি হয়েছিল। অথচ রোববার একদিনেই এসেছে ৪৯ ট্রাকে ৩৭২ মেট্রিক টন কাঁচা মরিচ।

আমদানিকারক সাহাবুল জানান, এসব মরিচ ভারতের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বিহারসহ বিভিন্ন রাজ্য থেকে আমদানি করা হচ্ছে। দেশের বাজারে উৎপাদন কম ও দাম বেড়ে যাওয়ায় চাহিদা মেটাতে আমদানির পরিমাণও বেড়েছে।

তিনি আরও বলেন, শনিবার (২০ সেপ্টেম্বর) সীমান্তের ভারতের অংশে পণ্যবাহী ট্রাক বিকল থাকায় মরিচবাহী ট্রাকগুলো প্রবেশ করতে পারেনি। ওই ট্রাকগুলো রোববার প্রবেশ করায় একদিনেই এত বিপুল পরিমাণ মরিচ এসেছে।

ভারত থেকে আমদানিকৃত এসব কাঁচা মরিচ ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা