ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

উচ্চ খেলাপি ঋণ আর্থিক খাতের জন্য বড় হুমকি : বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ মার্চ ২০২৪, ১:৪৪ বিকাল

Link Copied!

উচ্চ খেলাপি ঋণকে দেশের আর্থিক খাতের জন্য বড় হুমকি বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক। গত (২৯ মার্চ ২০২৪) মুদ্রা ও বিনিময় হার নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ত্রৈমাসিক পর্যালোচনা প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংকব্যবস্থায় বিদ্যমান উচ্চ খেলাপি ঋণ আর্থিক খাতের অগ্রগতিতে বিরাট হুমকিস্বরূপ। খেলাপি ঋণ বেশি হলে ব্যাংকগুলোকে এই ঋণের বিপরীতে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি বাড়াতে হয়। ব্যাংকগুলোর মূলধন ঘাটতির জন্য মূলত খেলাপি ঋণই দায়ী। খেলাপি ঋণ কমানো ছাড়া ব্যাংকব্যবস্থায় মূলধন পর্যাপ্ততার কোনো উন্নতি হবে না।

এমন এক সময়ে বাংলাদেশ ব্যাংক এমন মন্তব্য করল, যখন ঋণ দেওয়ায় অনিয়ম, ইচ্ছাকৃত ঋণখেলাপি ও নিয়ন্ত্রক সংস্থার শিথিলতার কারণে ব্যাংকিং খাত বিপুল পরিমাণ খেলাপি ঋণের ভারে জর্জরিত।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২২ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ২০ হাজার ৬৫৮ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৮ দশমিক ১৬ শতাংশ। ২০২৩ সালের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় ১ লাখ ৫৫ হাজার ৩৯৮ কোটি টাকা, যা মোট ঋণের ৯ দশমিক ৯৩ শতাংশ। ডিসেম্বরে অবশ্য খেলাপি ঋণ কিছুটা কমে ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকায় নামে, যা মোট ঋণের ৯ শতাংশ।

পর্যালোচনা প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ১০ বছর ধরে ন্যূনতম মূলধন পর্যাপ্ততা অনুপাত ধরে রাখতে ব্যর্থ হচ্ছে। বিশেষায়িত ব্যাংকগুলোও মূলধন ঘাটতিতে আছে।

প্রতিবেদনে বিশেষ তারল্য সহায়তা, টাকার অবমূল্যায়ন, বৈদেশিক হিসাবে ঘাটতি এবং তারল্য ঘাটতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক থেকে ইসলামী ব্যাংকগুলোর ঋণ নেওয়াকে ব্যাংক ও আর্থিক খাতের জন্য চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক। শিগগিরই এসব সমস্যার সমাধান করা না গেলে সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হবে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি ২০২৩–২৪ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিক শেষে মুদ্রা সরবরাহ তার আগের প্রান্তিকের তুলনায় ১ দশমিক ৭০ শতাংশ বেড়ে ১৯ লাখ ৯ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। এ ছাড়া অভ্যন্তরীণ ঋণের পরিমাণ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে ২ দশমিক ১১ শতাংশ বেড়ে ১৯ লাখ ৭১ হাজার কোটি টাকায় উঠেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ