ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঈদের ৭ দিন সড়কে চলবে না ট্রাক-কাভার্ডভ্যান

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ মার্চ ২০২৪, ১:১২ বিকাল

Link Copied!

পবিত্র ঈদুল ফিতরের আগের তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। আজ (২১ মার্চ ২০২৪) বৃহস্পতিবার রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে প্রস্তুতিমূলক সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াতে ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে সব সড়কে নির্মাণকাজ বন্ধ থাকবে। সড়ক থেকে নির্মাণসামগ্রী সরিয়ে রাখতে হবে। ঈদের সাত দিন আগে থেকে ঈদের পর তিন দিন পর্যন্ত সড়কে নির্মাণকাজ বন্ধ থাকবে।

এবারের ঈদে যানজটের জন্য মহাসড়কগুলোর সম্ভাব্য ১৫৫টি স্পট চিহ্নিত করা হয়েছে বলেও জানান আমিন উল্লাহ নুরী।

সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী ও শ্রমিক পরিবহন নেতা শাহজাহান খান ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু