ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ইরান ইস্যুতে অস্থিরতা, তিন দিনে ৭৪ ফ্লাইট বাতিল-ভোগান্তিতে যাত্রীরা

প্রতিবেদক
Ibrahim Khalil
২ মার্চ ২০২৬, ১১:০৪ সকাল

Link Copied!

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা দেখা দিয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় একাধিক দেশ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে।

২৮ ফেব্রুয়ারি বিকাল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা বন্ধ রাখার ঘোষণা দেয়। ফলে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা স্থগিত করে। এর সরাসরি প্রভাব পড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, তিন দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট বাতিল হওয়ায় মধ্যপ্রাচ্যগামী হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক যাত্রী টিকিট রিশিডিউল ও ফেরত সংক্রান্ত জটিলতায় পড়েছেন বলেও জানা গেছে।

এদিকে ইংরেজি দৈনিক The Daily Star-এর খবরে বলা হয়েছে, পাকিস্তানে ইরানের সমর্থনে বিক্ষোভে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেয়। অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট