ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

ইনফিনিক্স হট ৩০ নিয়ে এলো তাসকিন স্পিড মাস্টার এডিশন

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ মে ২০২৪, ৪:০৫ বিকাল

Link Copied!

ট্রেন্ডি প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্সের জনপ্রিয় বাজেট গেমিং ফোন হট ৩০ নতুন এডিশন বাজারে এসেছে। স্পিড মাস্টার নামের এডিশনটি আনা হয়েছে নতুন প্যাকেজিংয়ে। সেই সঙ্গে এক্সক্লুসিভ বক্স ডিজাইনের এডিশনটি পাওয়া যাচ্ছে হ্রাসকৃত মূল্যে।

স্লিক ও স্টাইলিশ ইনফিনিক্স হট ৩০ স্পিড মাস্টার এডিশন ব্যবহারকারীদের নজর কাড়বে। দুর্দান্ত গতি ও পারফরম্যান্সের প্রতীক হিসেবে ফোনটিতে পেসার তাসকিন আহমেদকে ফিচার করা হয়েছে। যা ইনফিনিক্সের উন্নত মান ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গিকে নির্দেশ করে।

এখন মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে লিমিটেড এডিশন হট ৩০ হ্যান্ডসেটটি। আগে ডিভাইসটির ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ধারণক্ষমতার সংস্করণটির বাজারমূল্য ছিল ১৫,৯৯৯ টাকা, যা এখন পাওয়া যাচ্ছে মাত্র ১৪,৯৯৯ টাকায়।

স্পেশাল এডিশনের স্মার্টফোনটিতে দ্রুতগতির গেমিং অভিজ্ঞতা দিতে রয়েছে হেলিও জি৮৮ প্রসেসর। গেমপ্লে আরও স্বচ্ছন্দ্য ও দ্রুতগতির করতে এতে দেয়া হয়েছে ২.০ গিগা হার্টজ গতির দুটি শক্তিশালী এআরএম কর্টেক্স-এ৭৫ কোর। ফলে নির্বিঘ্ন মাল্টিটাস্কিং, স্বচ্ছন্দ গেমিংসহ দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ দ্রুতগতিতে করতে পারবেন ব্যবহারকারীরা।

লিংক-বুমিং নেটওয়ার্ক অপটিমাইজেশন প্রযুক্তির সাহায্যে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করে হট ৩০। এর মাধ্যমে ওয়াই-ফাই ও ডেটা একটানা একসঙ্গে কাজ করে। ফলে গেমিংয়ের গুরুত্বপূর্ণ মুহূর্তেও অব্যাহত থাকে সংযোগ। ৫০০০ এমএএইচ ব্যাটারি একবার ফুল চার্জে সারাদিন নির্বিঘ্নে কাজ করে। এর ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই ফোনটি ৫৫% পর্যন্ত চার্জ হয়।

হট ৩০ সিরিজের আরেকটি মডেল হট ৩০আই-ও এখন মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে। ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি সংস্করণটির বর্তমান বাজারমূল্য ১০,৯৯৯ টাকা, যা আগে ছিল ১১,৯৯৯ টাকা। সিরিজটির হট ৩০ ও হট ৩০আই স্মার্টফোন দুটি সারা দেশে অফিশিয়াল ইনফিনিক্স রিটেইলারদের কাছে পাওয়া যাচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ