ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে রমজান শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ সকাল

Link Copied!

ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। সৌদি আরবে চাঁদ দেখার ঘোষণার পর ইতালির ধর্মীয় কয়েকটি সংগঠন মসজিদে রোজা রাখার ঘোষণা দেয়। এর ধারাবাহিকতায় বুধবার থেকে দেশটিতে মুসলিম ধর্মাবলম্বীরা সিয়াম সাধনা শুরু করেছেন।

মঙ্গলবার রাতে তারাবির নামাজের মধ্য দিয়ে ইতালিতে রমজানের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাজধানী রোম-এর বিভিন্ন মসজিদে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। কোনো কোনো মসজিদে জায়গা সংকুলান না হওয়ায় আশপাশের মসজিদে গিয়ে তারাবি আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

রমজানকে ঘিরে ইতালির ভেনিসের কাছাকাছি পালভো শহরের কিছু সড়কে আলোকসজ্জা করা হয়েছে। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও এ আলোকসজ্জা মুগ্ধ করেছে বলে জানিয়েছেন প্রবাসীরা।

প্রবাসী বাংলাদেশিরা জানান, কর্মব্যস্ততার মধ্যেও তারা ইসলামের বিধান মেনে রোজা-নামাজ যথাযথভাবে আদায়ের চেষ্টা করেন। প্রবাস জীবনে পরিবার থেকে দূরে থাকলেও রমজানের আবহ তাদের মাঝে বিশেষ অনুভূতি তৈরি করে।

রমজান উপলক্ষে ইতালির হিলাল কমিটির সভাপতি মুফতি ওয়ালি উল্লাহ খান জানান, সৌদি আরব, মধ্যপ্রাচ্য ও ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

উত্তর-পূর্বাঞ্চলের ৫ জেলায় বজ্রপাত ও ঝড়ো বৃষ্টির আশঙ্কা

২০২৮ সালের আগে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটের সম্ভাবনা নেই: বেবিচক চেয়ারম্যান

আজ বছরের দীর্ঘতম দিন, দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম রাত

দেবীদ্বারে চামড়াবোঝাই ট্রাক খাদে, চালক নিহত

বিশ্ব বাবা দিবস: ঘামে ভেজা শার্ট আর বটবৃক্ষের মতো এক প্রসারিত ছায়ার নাম ‘বাবা’

খাগড়াছড়ির পাহাড়ে হারিয়ে যাচ্ছে বাবুই পাখি, টিকে আছে মাত্র কয়েকটি বাসা

৪৮ ঘণ্টার মধ্যেই মিলছে আমিরাতের টুরিস্ট ভিসা

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে আগুন, চালক-সহকারী নিহত

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

Your Team Got the Perfect Shot? Then Visit OPPO Store to “Shoot & Win”!

শ্যুট অ্যান্ড উইন’ ক্যাম্পেইন নিয়ে এলো অপো, গোল করলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার

রাতের মধ্যে ১০ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা