ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

আন্তর্জাতিক নারী দিবস আজ

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ মার্চ ২০২৬, ১০:৩০ সকাল

Link Copied!

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে অদম্য নারী পুরস্কার প্রদান, আলোচনা সভা, শোভাযাত্রা ও বিশেষ সম্মাননা প্রদান।

নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বিভিন্ন এনজিও এবং ব্যাংকের উদ্যোগে দিনটি উপলক্ষে বিভিন্ন আয়োজন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কর্মসূচি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হবে।

নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা নারীদের ‘অদম্য নারী পুরস্কার’-এর মাধ্যমে স্বীকৃতি দেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশজুড়ে নারী অধিকার, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

একশনএইড বাংলাদেশ ও প্রথম আলোর যৌথ উদ্যোগেও নারী দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশের সব তফসিলি ব্যাংকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।

এ বছর বিশ্বব্যাপী ‘গিভ টু গেইন’ (দিয়ে অর্জন) প্রচারাভিযান পরিচালিত হচ্ছে, যা নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে।

দিবসটি উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য মহিলা অধিদপ্তর নির্দেশনা দিয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনও নিজ নিজ উদ্যোগে কর্মসূচি গ্রহণ করেছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা বিশ্বের সব নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয় যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করা হয়। তিনি বলেন, জনসংখ্যার প্রায় অর্ধেক নারীকে উন্নয়নের মূলধারার বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৯৭৬ সালে রাষ্ট্রপতির সচিবালয়ে ‘নারী বিষয়ক দফতর’ প্রতিষ্ঠা এবং ১৯৭৮ সালে ‘মহিলা বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের উদ্যোগ নেওয়া হয়, যা পরে ১৯৯৪ সালে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’-এ রূপান্তরিত হয়।

তিনি বলেন, নারীর আর্থসামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে বেগম খালেদা জিয়ার সরকার দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করেছিল, যা ছিল একটি যুগান্তকারী সিদ্ধান্ত। বর্তমান সরকারও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সব ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। তিনি নারী-পুরুষ সমঅধিকারভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব আলোচনা সভা, সম্মাননা প্রদান ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচির আয়োজন করেছে। সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ। অনুষ্ঠানে একজন কৃতী নারীকে সম্মাননা দেওয়া হবে। এবার এ সম্মাননা পাচ্ছেন সাংবাদিক মমতাজ বানু।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিও (ডিআরইউ) দিবসটি উপলক্ষে র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তবে পবিত্র মাহে রমজানের কারণে অবশিষ্ট অনুষ্ঠানগুলো ঈদুল ফিতরের পর আয়োজন করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, নারী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস থেকেই আন্তর্জাতিক নারী দিবসের সূচনা। ১৮৫৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সুতা কারখানার নারী শ্রমিকেরা মজুরি বৈষম্য, নির্দিষ্ট কর্মঘণ্টা ও মানবিক কর্মপরিবেশের দাবিতে আন্দোলন শুরু করেন।

পরবর্তীতে ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন প্রতি বছর ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন। এরপর ১৯১১ সাল থেকে বিভিন্ন দেশে দিবসটি পালিত হতে শুরু করে।

১৯৭৫ সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

উত্তর-পূর্বাঞ্চলের ৫ জেলায় বজ্রপাত ও ঝড়ো বৃষ্টির আশঙ্কা

২০২৮ সালের আগে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটের সম্ভাবনা নেই: বেবিচক চেয়ারম্যান

আজ বছরের দীর্ঘতম দিন, দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম রাত

দেবীদ্বারে চামড়াবোঝাই ট্রাক খাদে, চালক নিহত

বিশ্ব বাবা দিবস: ঘামে ভেজা শার্ট আর বটবৃক্ষের মতো এক প্রসারিত ছায়ার নাম ‘বাবা’

খাগড়াছড়ির পাহাড়ে হারিয়ে যাচ্ছে বাবুই পাখি, টিকে আছে মাত্র কয়েকটি বাসা

৪৮ ঘণ্টার মধ্যেই মিলছে আমিরাতের টুরিস্ট ভিসা

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে আগুন, চালক-সহকারী নিহত

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

Your Team Got the Perfect Shot? Then Visit OPPO Store to “Shoot & Win”!

শ্যুট অ্যান্ড উইন’ ক্যাম্পেইন নিয়ে এলো অপো, গোল করলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার

রাতের মধ্যে ১০ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা