ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

আনোয়ার ল্যান্ডমার্ক ও বিশ্বাস বিল্ডার্সের নির্মাণাধীন ভবনসহ ১৬ স্থাপনাকে জরিমানা 

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ জুলাই ২০২৩, ১২:২৮ বিকাল

Link Copied!

এডিস মশার লার্ভা পাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধানমন্ডির ১৫/এ এলাকায় আনোয়ার ল্যান্ডমার্ক এবং ধনিয়া এলাকায় বিশ্বাস বিল্ডার্স নির্মিত নির্মাণাধীন ভবনসহ মোট ১৬টি স্থাপনাকে জরিমানা করা হয়েছে। দক্ষিণ সিটির ৯ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ সময় মোট ১৬ মামলায় ৩ লক্ষ ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আজ মঙ্গলবার (১১ জুলাই) করপোরেশনের আওতাধীন ধানমন্ডি ১৫/এ, দেওয়ানবাগ, মায়াকানন, নবাবগঞ্জ, জিন্দাবাহার প্রথম লেন, বংশাল, অভয় দাস লেন, আর কে মিশন রোড, মান্ডা, উত্তর যাত্রাবাড়ী ও দক্ষিণ ধনিয়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মঞ্জুরুল হক ধানমন্ডি ১৫/এ এলাকায় ৪২টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন এবং আনোয়ার ল্যান্ডমার্ক কর্তৃক নির্মিত একটি নির্মাণাধীন ভবনসহ ৫টি স্থাপনায় মশার লার্ভা পান। আদালত এ সময় আনোয়ার ল্যান্ডমার্কের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. মাহবুবকে ১টি মামলায় ১ লক্ষ টাকা জরিমানা করেন এবং বাকী ৪ স্থাপনায় ৪ মামলায় আরও ৫২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তা আদায় করেন। সবমিলিয়ে অঞ্চল-১ পরিচালিত আদালত ৫ মামলায় ১ লক্ষ ৫২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আর সেলিম শাহনেওয়াজ ৫ নম্বর ওয়ার্ডের মায়াকানন এলাকায় ২৫টি এবং ৮ নম্বর ওয়ার্ডের দেওয়ানবাগ এলাকায় ১৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি। এছাড়াও ২ নম্বর অঞ্চলের ৫ নম্বর ওয়ার্ডের মায়াকানন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার হক ২৩টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন এবং ১টি স্থাপনায় ওয়াসার মিটারের নিচে মশার লার্ভা পাওয়ায় ১টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান ২৩ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ এলাকায় ১৮টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় ২টি স্থাপনায় লার্ভা পাওয়ায় ২ মামলায় ৯০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন।

চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার আদালত বংশালের জিন্দাবাহার ১ম লেনে ১৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ অভয়দাস লেন ও আর কে মিশন রোড এলাকায় ২২টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সাত নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওসীফ রহমান ৭২ নম্বর ওয়ার্ডের মান্ডা এলাকায় ৩০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ১টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১ মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ৬৪ নম্বর ওয়ার্ডের উত্তর যাত্রাবাড়ী এলাকায় ৪৮টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ১টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১ মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

দশ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম ৬০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধনিয়া এলাকায় ২৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় বিশ্বাস বিল্ডার্সের নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা করেন। এছাড়াও আরেকটি ভবনে মশার লার্ভা পাওয়ায় ২০০ টাকা জরিমানা আদায় করেন।

আজকের অভিযানে সর্বমোট ২৬৩টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১৬টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৬ মামলায় সর্বমোট ৩ লক্ষ ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে আগামী ৫ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩৫

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

মতিঝিল মেট্রো স্টেশনে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

Huawei Receives Partner Excellence Award

বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

Nutrition Awareness Program Held with Students and Stakeholders in Thakurgaon

বাণিজ্যিক হেলিকপ্টার সেবা চালু করল আকিজ এভিয়েশন

বিশ্বের প্রাচীন ১২ শহর, যেগুলো বদলে দিয়েছিল মানবসভ্যতার ইতিহাস