ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

আজ ঢাকায় কেমন থাকবে আবহাওয়া? জানাল অধিদফতর

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৯:৪৫ পূর্বাহ্ণ । ৫৬ জন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সম্পূর্ণ পরিষ্কার থাকবে। ফলে গত কয়েক দিনের মতো আজও দীর্ঘ সময় রোদের দেখা মিলবে। শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে সার্বিকভাবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তর-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭ শতাংশ।

এর আগে শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৭ মিনিটে।

বিভাগীয় পর্যায়ে তাপমাত্রা

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

চট্টগ্রামে সর্বোচ্চ ৩২ দশমিক ৪ ও সর্বনিম্ন ১৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ ২৫ দশমিক ৩ ও সর্বনিম্ন ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ ২৫ দশমিক ৩ ও সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ ২৭ দশমিক ৩ ও সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ ২৭ দশমিক ৫ ও সর্বনিম্ন ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ ২৫ দশমিক ৭ ও সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ ২৭ দশমিক শূন্য ও সর্বনিম্ন ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, সারাদেশে আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।