ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব ‘শুভ বড়দিন’

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ ডিসেম্বর ২০২৫, ১১:১১ সকাল

Link Copied!

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এই দিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।

খ্রিস্টান সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী, সৃষ্টি-কর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই যিশুখ্রিস্টের পৃথিবীতে আগমন ঘটে। শান্তি, ভালোবাসা, ক্ষমা ও মানবসেবার বার্তাই ছিল তার জীবনের মূল দর্শন।

বড়দিন উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশের গির্জাগুলোকে নতুন সাজে সাজানো হয়েছে। বুধবার সন্ধ্যা থেকেই বিভিন্ন গির্জা ও তারকা হোটেলে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। অনেক স্থানে বসানো হয়েছে ক্রিসমাস ট্রি ও শান্তাক্লজের প্রতিকৃতি।

বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণীতে খ্রিস্টান ধর্মাবলম্বীসহ সবার শান্তি ও কল্যাণ কামনা করেছেন।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, মহামতি যিশুখ্রিস্ট ছিলেন মানবজাতির মুক্তির দূত ও আলোর দিশারী। শত প্রতিকূলতার মাঝেও তিনি শান্তি, সত্য ও ন্যায়ের বাণী প্রচার করে গেছেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে রাষ্ট্রপতি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তাঁর বাণীতে বলেন, যিশুখ্রিস্ট পৃথিবীতে শান্তি, ন্যায় ও মানবমুক্তির বার্তা নিয়ে আগমন করেছিলেন। তিনি আজীবন অবহেলিত, বিপন্ন ও অনাহারক্লিষ্ট মানুষের সেবায় নিবেদিত ছিলেন। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে মানবতা ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এদিকে বড়দিন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশসহ সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি খ্রিস্টান সম্প্রদায়ের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

বড়দিন উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দিনটি ঘিরে অনেক খ্রিস্টান পরিবারে কেকসহ বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে ধর্মীয় গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়িতে গেছেন। রাজধানীর তারকা হোটেলগুলোতেও বড়দিন উপলক্ষে বিশেষ আয়োজন ও আলোকসজ্জা দেখা গেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা

এবার ক্ষতিকর নিকোটিন পাউচ ও ই-সিগারেট আমদানিতে সম্পূর্ণ কর প্রত্যাহারের আবদার বিএটির!

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বিশ্বে দূষিত শহরের তালিকায় নবম ঢাকা

টেকনাফে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসনের আহ্বান

দেশের ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩