ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও অস্বস্তি খাদ্যে

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩৭ বিকাল

Link Copied!

সদ্য গত হওয়া আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি জুলাইয়ের তুলনায় কিছুটা কমেছে। তবে অস্বস্তি রয়ে গেছে খাদ্য মূল্যস্ফীতিতে। এই খাতে মূল্যস্ফীতি জুলাইয়ের তুলনায় কিছুটা বেড়েছে। রোববার (৭ সেপ্টেম্বর)বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ৮ দশমিক ২৯ শতাংশ হয়েছে, জুলাই মাসে যা ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ।

তবে আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। এই মাসে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৬০ শতাংশে। জুলাই মাসে যা ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ।

বিসিএসের তথ্য অনুযায়ী, জুলাই মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৮ শতাংশ থাকলেও আগস্ট মাসে সেটি কমে ৮ দশমিক ৯০ শতাংশে দাঁড়িয়েছে। কমেছে শূন্য দশমিক ৪৮ শতাংশ।

এছাড়া আগস্ট মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৫০ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ২৮ শতাংশ।

আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৭১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৪ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৮৭ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৯ শতাংশ।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সবশেষ শনিবার (৬ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে মূল্যস্ফীতি প্রসঙ্গে বলেন, মূল্যস্ফীতি নিয়ে কাজ করছি, আরও কাজ করতে হবে। এটা একদিনে হয় না, সময় লাগে। চালের দামটা বেড়ে যাওয়ায় আগস্টে কিছুটা মূল্যস্ফীতি বেড়েছে, তবে আমাদের ৫ শতাংশের নিচে নামাতেই হবে মূল্যস্ফীতি।

তথ্যসুত্র: ঢাকা মেইল

Facebook Comments Box

আরও পড়ুন

মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালকের মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী নিহত: জমিয়ত সভাপতির শোক

আগামী ৫ দিনজুড়ে ঝড়সহ ভারী বর্ষণের আভাস

Call for science-based prevention to keep youth drug-free

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক প্রতিরোধের আহ্বান

প্রবাসীদের সমস্যার সমাধানে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী

শব্দদূষণ জনস্বাস্থ্যের বড় হুমকি: পরিবেশমন্ত্রী

মানিকগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নরসিংদীতে অযু করার সময় বজ্রপাতে তিন মাদরাসাছাত্রের মৃত্যু

আগামী ৪৮ ঘণ্টায় তিন বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন কক্সবাজার, চরম ভোগান্তিতে বাসিন্দা-পর্যটক

বেওয়ারিশ কুকুর অপসারণে নিষেধাজ্ঞা