ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

অস্ট্রেলিয়ায় ১৪ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ ডিসেম্বর ২০২৫, ৫:২২ বিকাল

Link Copied!

অস্ট্রেলিয়ায় আজ থেকে ১৬ বছরের কম বয়সীরা সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে বা ব্যবহার করতে পারবে না। এর ফলে লাখ লাখ অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই দিনটিকে একটি গর্বের দিন হিসেবে অভিহিত করেছেন। খবর বিবিসি।

বিশ্বের প্রথম দেশ হিসেবে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে অস্ট্রেলিয়া। ১৬ বছরের কম বয়সীরা ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস, এক্স, স্ন্যাপচ্যাট, কিক, টুইচ, টিকটক, রেডিট ও ইউটিউবের মতো সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারবে না।

সামাজিক মাধ্যম বন্ধ হওয়ায় কিশোর-কিশোরীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে অপমানজনক মনে করছেন, আবার কেউ এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

পাঁচ সন্তানের জনক ড্যানি ইলাচি শিশুদের ফোন ও সামাজিক মাধ্যম ব্যবহার দেরিতে শুরু করার পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, তার বড় সন্তানকে ১০ বছর বয়সে প্রথম ফোন দেওয়া হয়েছিল, কিন্তু সেটি যথাযথভাবে ব্যবহার করাতে না পারায় তিনি কিছুটা লজ্জিত বোধ করেন।

অন্যদিকে, ১৪ বছর বয়সী কন্টেন্ট ক্রিয়েটর জোয়ি বলেন, সামাজিক মাধ্যম তার ক্যারিয়ার গড়ার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ছিল। তার বাবা মার্কও এতে সমর্থন করলেও, নতুন নিয়মের কারণে এখন তাদের এই সুযোগ হারাতে হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা

এবার ক্ষতিকর নিকোটিন পাউচ ও ই-সিগারেট আমদানিতে সম্পূর্ণ কর প্রত্যাহারের আবদার বিএটির!

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বিশ্বে দূষিত শহরের তালিকায় নবম ঢাকা

টেকনাফে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসনের আহ্বান

দেশের ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩