ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ

৯০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৪০১ কোটি টাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ অক্টোবর ২০২৪, ৩:৪৭ বিকাল

Link Copied!

কৃষিখাতে ব্যবহারের জন্য ৯০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করবে সরকার। রাষ্ট্রীয় চুক্তির আওতায় বিভিন্ন দেশ থেকে পৃথক তিনটি প্রস্তাবের মাধ্যমে এই সার কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৪০১ কোটি ৫ লাখ ৬২ হাজার টাকা। বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে প্রস্তাব তিনটিতে অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার থেকে ৩য় লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। গত ১১ তারিখে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির (সিসিইএ) সভার অনুমোদনক্রমে ২০২৪-২০২৫ অর্থবছরে মুনতাজাত, কাতার থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ৫ লাখ ১০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির চুক্তি স্বাক্ষরিত হয়।

কাতারের সঙ্গে চুক্তি অনুযায়ী সারের মূল্য নির্ধারণ করে প্রতি মেট্রিক টন ৩৬৬ মার্কিন ডলার হিসাবে ৩য় লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ে ব্যয় হবে ১ কোটি ৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১৩১ কোটি ৭৬ লাখ টাকা।

বৈঠকে সৌদি আরব থেকে ৫ম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির অনুমোদনক্রমে ২০২৪-২০২৫ অর্থবছরে সৌদি আরব থেকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ৫ লাখ ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। সে চুক্তি অনুসারে সারের মূল্য নির্ধারণ করে ৫ম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার প্রতি মেট্রিক টন ৩৮২.৬৭ মার্কিন ডলার হিসেবে ব্যয় হবে ১ কোটি ১৪ লাখ ৮০ হাজার ১০০ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১৩৭ কোটি ৭৬ লাখ ১২ হাজার টাকা।

এছাড়া কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে ৬ষ্ঠ লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরের পরিকল্পনা অনুযায়ী কাফকো, বাংলাদেশ থেকে ৫ লাখ ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার ক্রয়ের সংশোধিত চুক্তি স্বাক্ষরিত হয়।

চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে ৬ষ্ঠ লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের জন্য প্রাইস অফার পাঠানোর অনুরোধ করা হলে কাফকো, বাংলাদেশ প্রাইস অফার পাঠায়। কাফকোর সঙ্গে চুক্তি অনুযায়ী সারের মূল্য নির্ধারণ করে ৬ষ্ঠ লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার প্রতি মেট্রিক টন ৩৬৫.৩৭৫ মার্কিন ডলার হিসাবে ব্যয় হবে ১ কোটি ৯ লাখ ৬১ হাজার ২৫০ মা.ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১৩১ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা।

সভায় ইউরিয়া সার ছাড়াও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, তেল, চিনি ও ছোলা ক্রয়ের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

Facebook Comments Box

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা

এবার ক্ষতিকর নিকোটিন পাউচ ও ই-সিগারেট আমদানিতে সম্পূর্ণ কর প্রত্যাহারের আবদার বিএটির!

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বিশ্বে দূষিত শহরের তালিকায় নবম ঢাকা

টেকনাফে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসনের আহ্বান

দেশের ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩