ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

৮ মাসে সর্বজনীন পেনশন সদস্য ৫৪ হাজার

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ এপ্রিল ২০২৪, ১১:০০ সকাল

Link Copied!

সর্বজনীন পেনশন স্কিমে (ইউপিএস) ক্রমন্বয়ে সদস্য সংখ্যা বাড়ছে। গত ৮ মাসে এ প্রকল্পে যোগ দিয়েছেন প্রায় ৫৪ হাজার মানুষ। তাতে সরকারি হিসাবে জমা হয়েছে ৪৩ কোটি ৬২ লাখ টাকা। জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চারটি স্কিমের মাধ্যমে সরকারি তহবিলে জমা হয়েছে ৪৩ কোটি ৬২ লাখ টাকা। যার মধ্যে ৫৯৮ জন ‘প্রবাস’, ১১ হাজার ১০৫ জন ‘প্রগতি’, ১৬ হাজার ৩৭৬ জন ‘সুরক্ষা’ এবং ২৬ হাজার ৫৮০ জন ‘সমতা’ স্কিমে যুক্ত হয়েছেন। এসব স্কিমের মধ্যে ‘প্রবাস’ স্কিমে বিদেশে কর্মরত বা অবস্থানরত বাংলাদেশি নাগরিক নির্ধারিত হারে বৈদেশিক মুদ্রায় চাঁদা পরিশোধ করে অংশ নিতে পারবেন।

গোলাম মোস্তফা বলেন, ‘মানুষ যেভাবে অংশ নিচ্ছে, খুব শিগগিরই এ সংখ্যা লাখে চলে যাবে। মাঝখানে কিছুদিন ধীরগতি থাকলেও এখন মানুষের আগ্রহ ও অংশগ্রহণ বেড়েছে। আশা করি, এ ধারা অব্যাহত থাকবে। ক্যাম্পেইনের জন্য আমরা পেনশন মেলার আয়োজন করছি।’

নিয়ম অনুযায়ী, সর্বজনীন পেনশন ব্যবস্থায় যত টাকা জমা থাকবে, মেয়াদ শেষে তত বেশি পেনশন দেওয়া হবে।

অন্যদিকে নিম্ন আয়ের মানুষদেরও এ উদ্যোগে সুযোগ রয়েছে। যারা মাসিক ৫০০ টাকা জমা দেবেন তাদের জন্য শুরু থেকেই সরকারের পক্ষ থেকে আরও ৫০০ টাকা ভর্তুকি দেওয়া হবে। সব মিলিয়ে নির্দিষ্ট মেয়াদ শেষে সবার জন্য বাড়তি বহুগুণ মুনাফা রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট