ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

৫১ হাসপাতালে বৈকালিক চিকিৎসা নিয়েছে ১২ হাজারের বেশি মানুষ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ জুন ২০২৩, ১২:১৬ অপরাহ্ণ

Link Copied!

স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন সরকারি হাসপাতালে বৈকালিক চিকিৎসা সেবা দেয়া শুরু হবার পর এখন পর্যন্ত ৫১টি হাসপাতালে বৈকালিক চিকিৎসা সেবা নিয়েছে ১২ হাজারের বেশি মানুষ। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এদিন আরও ১৩২টি হাসপাতালে স্বল্প মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের বৈকালিক সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।

এদিকে দেশে এখনও ডেঙ্গুর প্রভাব কমেনি। চলতি বছরের জানুয়ারি থেকে সারাদেশে ৩ হাজার ৩৯০ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। এরমধ্যে ঢাকা সিটিতে সবচেয়ে বেশি ২ হাজার ৫৬২ জন। আর সারাদেশে ৭০০ রোগী। এর মধ্যে চট্রগ্রামে ৪০০ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। এ পর্যন্ত ২৬ জন মারা গেছে ডেঙ্গু রোগে। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, ২০২৯ সালের আগেই হাম-পলিওসহ শিশুদের দেয়া টিকাগুলো উৎপাদন করবে বাংলাদেশ।

বাংলাদেশে প্রতি ১০ হাজার মানুষের বিপরীতে সরকারি-বেসরকারি চিকিৎসক আছে মাত্র ১২ জন। এত কম চিকিৎসক দিয়ে এত মানুষের স্বাস্থ্য সেবা দেয়ায় বাংলাদেশ মডেল হতে পারে বলেও জানান জাহিদ মালেক।

Facebook Comments Box

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, কয়েক বিভাগে হতে পারে ভারী বর্ষণ

কুয়েতে আরও ২,১৯৩ জনের নাগরিকত্ব বাতিল

পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’

দেশের ১০ জেলায় চালু হচ্ছে নতুন আইসিইউ, কমবে রাজধানীর হাসপাতালের চাপ

ফরিদপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

কার্বনের ৮০ গুণ গতিতে পৃথিবীকে পুড়িয়ে মারছে যে গ্যাস

মধ্যরাতের মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৯৬ রোগী

দেশীয় তৈলবীজে ভোজ্যতেল উৎপাদনে ১০ বছর পর্যন্ত কর অব্যাহতি

টঙ্গী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২