ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

৪ বিভাগে বৃষ্টি হতে পারে, বাড়তে পারে শীত

প্রতিবেদক
Ibrahim Khalil
২ ফেব্রুয়ারী ২০২৪, ২:৩৮ বিকাল

Link Copied!

গত দুদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। শুক্রবারও দেশের চার বিভাগে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে তাপমাত্রা কমে শীত বাড়ার আভাসও দিয়েছেন আবহাওয়াবিদরা।

গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা বেড়েছে। কমেছে শীতের অনুভূতি। এখন আবার শীত কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

বৃহস্পতিবারের মতো শুক্রবারও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ঢাকা ও ময়মনসিংহ বিভাগে কম-বেশি বৃষ্টি হয়েছে। খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি ছিল। এসময় সবচেয়ে বেশি ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বরিশালে। গতকাল সন্ধ্যার পর ঢাকাতেও বৃষ্টি হয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার বৃষ্টি হবে না জানিয়ে আবহাওয়া দপ্তর পূর্বাভাসে বলেছে, ওইদিন সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

ডুমুরিয়ায় বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার ও মাছের খাবার

বাসের রং দেখেই চেনা যাবে ঢাকার কোন রুটে চলছে

দুই দিনে ভরিতে সোনার দাম কমল ৭ হাজার টাকা, ভরি কত?

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ

আগামী সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাস হবে: বিদ্যুৎমন্ত্রী

ঢাকায় ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু, নামছে ৮১৬টি বাস

সুন্দরবনে মাছের মজুদ বাড়লেও হুমকিতে ৬ প্রজাতি

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

অতিরিক্ত উদ্বেগ কাটিয়ে সুস্থ জীবনযাপনের কার্যকরী উপায়

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির জন্য ব্যবসায়ীকে জরিমানা