ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

ঢাকায় প্রয়োজনের চেয়ে ৩ গুণ কম পার্ক ও খেলার মাঠ -বিআইপি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জুন ২০২৩, ১১:৫৩ সকাল

Link Copied!

প্রতি সাড়ে ১২ হাজার মানুষের জন্য ২ একরের সমান খেলার মাঠ এবং ১ একর আয়তনের পার্ক থাকা জরুরি। কিন্তু বর্তমানে রাজধানীতে প্রতি ৩৮ হাজার মানুষের জন্য মাত্র ১ একর খেলার মাঠ বা পার্ক রয়েছে। যা বসবাসযোগ্য নগরীর জন্য খুবই নগন্য।

এমন বিশ্লেষণ তুলে ধরেছেন বাংলাদেশ ইনস্টিটিটউট অব প্ল্যানার্স(বিআইপি) এর সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান। সম্প্রতি “২৮ বছরে রাজধানীর জলাধার ভরাট  এবং সবুজ নিধন : বাস্তবতা এবং উত্তরণের পথনকশা” শীর্ষক আলোচনায় এসব তথ্য তুলে ধরে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর ২০২২ সালের তথ্য অনুযায়ী ৩০৫  বর্গ কিলোমিটারের এই মহানগরীতে বাস করে ১ কোটি ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন। অথ্যাৎ প্রতি একরে ৩০০ থেকে ৮০০ মানুষ বাস করে। একটি আর্দশ বসবাসযোগ্য নগরীতে প্রতি সাড়ে ১২ হাজার মানুষের জন্য ২ একর সমান খেলার মাঠ ও ১ একর পার্ক থাকা উচিৎ। কিন্তু ঢাকার চিত্র  ভয়াবহ, কারণ এখানে ৩৮ হাজার মানুষের জন্য পার্ক ও খেলার মাঠ রয়েছে মাত্র ১ একর।  যা চাহিদার তুলনায় ৩ গুণের বেশি কম। আয়তনের বিবেচনায় ঢাকার কেন্দ্রীয় অঞ্চলের মধ্যে মাত্র দশমিক ৯ ভাগ। ইনস্টিটিটউট অব প্ল্যানার্স (বিআইপি) বলছে, অন্তত ঢাকা শহরে বাড়তি পার্ক প্রয়োজন ১ হাজার ৫৮২ একরের সমান।

ঢাকার দুই সিটি কর্পোরেশনে ১২৯ টি ওয়ার্ড রয়েছে। এরমধ্যে ৪১ টি ওর্য়াডে কোনো খেলার মাঠ নেই।  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় ২৫১ একর পার্ক বা খেলার মাঠের জন্য জায়গা রয়েছে। বিপরীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় ৩৪০ একর এলাকা পার্ক ও খেলার মাঠের জন্য রয়েছে। সুস্থভাবে শিশুসহ সব বয়সীদের বেড়ে উঠতে বিদ্যমান খেলাধূলার জন্য মাঠ ও পার্কগুলো সংস্কার করে মান সম্মত করার পাশাপাশি প্রতিটি আবাসিক এলাকায় নতুন নতুন মাঠ ও পার্ক করার তাগিদ দেন বিআইপি সাধারণ সম্পাদক  পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান।

Facebook Comments Box

আরও পড়ুন

Call to Reform Global Climate Finance Framework for Climate Justice at COP31

জলবায়ু ন্যায়বিচারে বৈশ্বিক অর্থায়ন কাঠামো পরিবর্তনের দাবি কপ-৩১-এ

Basumati Agro Introduces New Opportunities in Agribusiness with Swarnobhumi

কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি

উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়ন পূরণের তাগিদ ভারতের

কক্সবাজারে অবকাঠামো তৈরিতে রোহিঙ্গা নারীদের দৃষ্টান্ত স্থাপন

কৃষকের সঙ্গে আলোচনা করে আমনের ন্যায্য ক্রয়মূল্য নির্ধারণের দাবি ২৯ নাগরিকের

অকটেন-ডিজেলে পরিমাপে কারচুপি, কাফরুলে পাম্পকে জরিমানা

কপ৩১ সম্মেলনে বৈদ্যতায়নে ১৫,৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ

জলবায়ু প্রতিবেদনের জট কাটাতে আইপিসিসি প্রধানের আহ্বান

চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে জোর দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঝিনাইদহে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু