ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

২৫৬ পৃষ্ঠার বাজেট বক্তব্যে টুঁ শব্দ নেই বীমা নিয়ে

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জুন ২০২৩, ৭:২৬ সকাল

Link Copied!

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উপস্থাপনে ২৫৬ পৃষ্ঠার বিশাল বাজেট বক্তব্য পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যেখানে মানুষের জীবন ও সম্পদের ঝুঁকি গ্রহণসহ দেশের অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বাজেটে বীমাখাত নিয়ে কিছুই বলা হয়নি। ২৫৭ পৃষ্ঠার বাজেট বক্তব্যে অন্য প্রসঙ্গে আলোচনায় মাত্র ৬ বার বীমা শব্দটি ব্যবহার করেছেন তিনি।

বাজেট বক্তব্যের ২৫৬ পৃষ্ঠার বই এর ৭৯ নম্বর পাতায় ‘প্রবাসী ও প্রত্যাগত কর্মীদের জন্য বীমা” শব্দটি প্রথম ব্যবহার করছেন।

দ্বিতীয়বার ৮২ নম্বর পাতায় প্রতিবন্ধী ও বয়স্ক সুরক্ষা অধ্যায়ের আলোচনায় ‘বঙ্গবন্ধু প্রতিবন্ধী সুরক্ষা বীমা’ চালুর বিষয়টি উল্লেখ করেন।

এরপর ১৫৭ পৃষ্ঠায় করপোরেট কর সংক্রান্ত আলোচনার টেবিলে পরপর দুই লাইনে ‘পাবলিকলি ট্রেডেড-ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠান’ এবং ঐ পাবলিকলি ট্রেডেড নয় এরূপ-ব্যাংক,বীমা ও আর্থিক প্রতিষ্ঠান’ দুই বার বীমা শব্দটি এনেছেন অর্থমন্ত্রী।

এরপর ২০৯ নম্বর পাতায় কোভিড ১৯ এর ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকারের প্রণোদনা প্যাকেজের আলোচনার টেবিলের ৫ম ও শেষ বারের মতো বীমা শব্দটি ব্যবহার করেছেন ’স্বাস্থ্যবীমা এবং জীবন বীমা’ ৭ নং কলামের এক লাইনে।

অথচ উন্নত বিশ্বতো বটে প্রতিবেশী ভারত-শ্রীলংকা-নেপালসহ সব দেশের অর্থনীতিতে বীমাখাতের অবদান এবং অংশগ্রহণ অনেক বেশি। বাংলাদেশের অর্থনীতিতে বীমাখাতের অবদান জিডিপির দশমিক ৫ শতাংশ।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

আমিরাতে বাধ্যতামূলক স্বাস্থ্যবীমা, প্রবাসীদের কী বদলাচ্ছে?

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

সন্ধ্যার মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

মাইক্রোপ্লাস্টিক থেকে শরীরকে যতটা সম্ভব সুরক্ষিত রাখবেন যেভাবে

হামিংবার্ড ফিডারে পিঁপড়া দেখলে যা করবেন

এক বছর পর ফের চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

পলি নেট হাউজে চারা উৎপাদনে বদলে যাচ্ছে বিরলের কৃষি

ঠাকুরগাঁওয়ে বৈধ কাগজপত্র ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ শিশুদের পণ্যেও

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত

রাজবাড়ীতে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, বিচ্ছিন্ন ৬ ওয়াগনের ধাক্কায় নিহত ২