ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

২২ মামলায় ৯৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ মার্চ ২০২৫, ১০:৩৪ সকাল

Link Copied!

ফেনীতে পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার তদারকি ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ২২ মামলায় ৯৫ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১২ মার্চ) দিনব্যাপী জেলাজুড়ে ৮টি পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, এদিন ফেনী শহরে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলা উদ্দিন, তানভীর আহমেদ, সৌভিক রায় ও শামীমা আক্তার।

সূত্র আরও জানায়, বাজার নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে এদিন উপজেলা পর্যায়েও অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ফেনী সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা, সোনাগাজীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, ছাগলনাইয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ ও দাগনভূঞা বাজারে সহকারী কমিশনার শাহীদুল আলম অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা বলেন, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, মূল্য তালিকা প্রদর্শন না করা ও স্থায়ী দোকান থাকা সত্বেও ফুটপাত দখল করে গণউপদ্রব সৃষ্টি করাসহ নানা অপরাধে এ জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট