ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

২০ জানুয়ারি থেকে মেট্রোরেল চলাচলের সময়সূচি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জানুয়ারী ২০২৪, ৫:২০ বিকাল

Link Copied!

আগামী শনিবার (২০ জানুয়ারি) থেকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল পুরো সময়ে চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে মতিঝিল মেট্রোরেল স্টেশন

চলাচলের সময়

শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত Headway

সকাল ০৭.১০ মিনিট থেকে সকাল ১১.৩০ মিনিট পর্যন্ত Peak Hour এর Headway ১০ মিনিট:

সকাল ১১.৩১ মিনিট থেকে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত Off Peak Hour এর Headway ১২ মিনিট; এবং

বিকাল ০৪.০১ মিনিট থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত Peak Hour এর Headway ১০ মিনিট।

বিশেষ নোট

সকাল ৭.১০ মিনিটে এবং সকাল ৭.২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুইটি মেট্রো ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। মেট্রো ট্রেন দুইটি সকল মেট্রোরেল স্টেশনে থামবে। এই মেট্রো ট্রেন দুইটিতে শুধুমাত্র MRT/Rapid Pass ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

মতিঝিল মেট্রোরেল স্টেশন হতে সকাল ৭:৩০ মিনিটে মেট্রো ট্রেন চলাচল শুরু হবে এবং রাত ৮:০০ ঘটিকা পর্যন্ত নির্ধারিত Headway তে মেট্রো ট্রেন চলাচল করবে।

রাত ৮.১০ মিনিট, রাত ৮.২০ মিনিট, রাত ৮.৩০ মিনিট এবং রাত ৮.৪০ মিনিটে ০৪ (চার)টি মেট্রো ট্রেন মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি মেট্রোরেল স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলবে। উল্লেখ্য, এই মেট্রো ট্রেন চারটিতে শুধুমাত্র MRT Pass/Rapid Pass এবং ভ্রমণের দিন রাত ৭.৪৫ মিনিটের পূর্বে ক্রয়কৃত Single Journey Ticket ধারী যাত্রীগণ ভ্রমণ করতে পারবেন। রাত ৭.৪৫ মিনিটের পর সকল টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যায়।

MRT Pass ক্রয়ের সময়

সকল মেট্রোরেল স্টেশন হতে সকাল ০৭.১৫ মিনিট থেকে রাত ০৭.৪৫ মিনিট পর্যন্ত MRT Pass ও Top up করা যাবে।

MRT Pass ক্রয়ের নিয়ম

www.dmtcl.gov.bd অথবা মেট্রোরেল স্টেশন হতে MRT Pass নিবন্ধন ফরম সংগ্রহপূর্বক যথাযথভাবে পূরণ করে চালু যে কোনো মেট্রোরেল স্টেশন থেকে MRT Pass ক্রয় করা যাবে।

লিংক: MRT Pass/Single Journey Ticket সম্পর্কিত তথ্যাদি

সাপ্তাহিক বন্ধ : শুক্রবার

চালু স্টেশনসমূহ

উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল

Facebook Comments Box

আরও পড়ুন

ডুমুরিয়ায় বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার ও মাছের খাবার

বাসের রং দেখেই চেনা যাবে ঢাকার কোন রুটে চলছে

দুই দিনে ভরিতে সোনার দাম কমল ৭ হাজার টাকা, ভরি কত?

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ

আগামী সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাস হবে: বিদ্যুৎমন্ত্রী

ঢাকায় ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু, নামছে ৮১৬টি বাস

সুন্দরবনে মাছের মজুদ বাড়লেও হুমকিতে ৬ প্রজাতি

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

অতিরিক্ত উদ্বেগ কাটিয়ে সুস্থ জীবনযাপনের কার্যকরী উপায়

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির জন্য ব্যবসায়ীকে জরিমানা