ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ

১৮ আগস্ট শুরু জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ অগাস্ট ২০২৫, ৬:০৮ বিকাল

Link Copied!

দেশের মৎস্যসম্পদের উন্নয়ন, সংরক্ষণ ও টেকসই ব্যবহারে জনসচেতনতা বাড়াতে আগামী ১৮ থেকে ২৪ আগস্ট সারাদেশে উদযাপিত হবে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। এবারের প্রতিপাদ্য— “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”।

মঙ্গলবার (১২ আগস্ট) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ১৮ আগস্ট সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সভাপতিত্ব করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। উদ্বোধনীতে মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করা হবে।

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে— র‌্যালি, সেমিনার, প্রযুক্তি প্রদর্শন, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মতবিনিময় সভা, পোনা অবমুক্তকরণ, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ১৯ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউতে র‌্যালি, ২০ আগস্ট বিএআরসি মিলনায়তনে মৎস্য অভয়াশ্রম বিষয়ক সেমিনার, ২২ আগস্ট চট্টগ্রামে রফতানি সম্ভাবনা নিয়ে আলোচনা এবং ২৪ আগস্ট কেআইবি মিলনায়তনে সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়েও র‌্যালি, পুরস্কার প্রদান, পোনা অবমুক্তকরণ, কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

প্রসঙ্গত, উত্তরার দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণে পূর্বনির্ধারিত জুলাই মাসের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। নিহতদের স্মরণে মন্ত্রণালয় শোক ও শ্রদ্ধা জানিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

ফরিদপুরে বাসের চাপায় ইউনিয়ন সচিব নিহত

ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার তাগিদ মন্ত্রীর

দেশের ওষুধ খাত উন্নয়নে ২২ সদস্যের জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস

মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালকের মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী নিহত: জমিয়ত সভাপতির শোক

আগামী ৫ দিনজুড়ে ঝড়সহ ভারী বর্ষণের আভাস

Call for science-based prevention to keep youth drug-free

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক প্রতিরোধের আহ্বান

প্রবাসীদের সমস্যার সমাধানে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী

শব্দদূষণ জনস্বাস্থ্যের বড় হুমকি: পরিবেশমন্ত্রী