ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

হুতি হামলার জেরে ঢাকা-রিয়াদ রুটে ৯ ফ্লাইট বাতিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৬, ১:২৪ বিকাল

Link Copied!

ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলার জেরে ঢাকা-রিয়াদ রুটে গত তিন দিনে ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এসব ফ্লাইটের ৩ হাজার ১২ জন যাত্রী।

সোমবার (১২ অক্টোবর) সকালে ঢাকা থেকে রিয়াদগামী আরও দুটি ফ্লাইট বাতিল করা হয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ।

তিনি জানান, শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত বাতিল হওয়া ৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে।

এর আগে গত শনিবার (১০ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় ১২ জন নিহত হন। তাঁদের মধ্যে দুজন বাংলাদেশি। এ ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ৩০৯ জন আহত হন।

সর্বশেষ রোববার (১১ অক্টোবর) রাতে আবারও ওই বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এতে একজন পাকিস্তানি নাগরিক নিহত এবং ১১ জন আহত হন। গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত পাঁচবার হামলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হামলার পর সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ১২ অক্টোবর পর্যন্ত কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্থগিত রাখার কথা জানায়। রোববার ও সোমবার মিলিয়ে ৬০০-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে, গত শনিবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দেয়। সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানায়, অনিবার্য পরিচালনগত কারণে তাদের বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এসব ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধও জানানো হয়।

ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমান চলাচল নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Tobacco Control Essential to Protect Public Health: State Minister for Land

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী

এল নিনোর প্রভাবে ২০২৭ সালে বিশ্বে বাড়তে পারে তাপমাত্রা

নেত্রকোনায় বিদ্যালয়ের জমি ও সরকারি হালট থেকে ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

হুতি হামলার জেরে ঢাকা-রিয়াদ রুটে ৯ ফ্লাইট বাতিল

লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

তুরস্কে পর্যটকবাহী বাস-টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১

অক্টোবরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এলো ৯৯ কোটি ডলার

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

জ্বালানি নিরাপত্তায় সৌদি আরব-কাতারের সহযোগিতা চায় বাংলাদেশ