ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

হরতাল-অবরোধে এক মাসে ৫১৯ ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রতিবেদক
Ibrahim Khalil
১ ডিসেম্বর ২০২৩, ৯:৩৯ বিকাল

Link Copied!

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা সমাবেশ, হরতাল ও অবরোধকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এক মাসে সারা দেশে যানবাহন এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে ৫১৯টি। আজ শুক্রবার (১ ডিসেম্বর) প্রাপ্ত পুলিশ সদর দফতরের এক আইনশৃঙ্খলা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

২৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৪ দিন হরতাল ও ১৬ দিন অবরোধ কর্মসূচি দেয় বিএনপি।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এক মাসে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের যানবাহনের মধ্যে ১৯১টি যানবাহনে ভাঙচুর এবং ২৯৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া ১৮টি স্থাপনায় ভাঙচুর এবং ১১টি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সর্বমোট ৫১৯টি যানবাহন ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দেশব্যাপী ৩০টি যানবাহনে ভাঙচুর, ৪২টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ১৫টি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে, অগ্নিসংযোগ করা হয় ৭টি গুরুত্বপূর্ণ স্থাপনায়।

দায়িত্ব পালন করতে গিয়ে ৩১ অক্টোবরের অবরোধে ২৮ জন পুলিশ আহত হয়। নিহত হয় ২ জন। ১ নভেম্বরের অবরোধে ১৭ জন পুলিশ আহত হয়, ৬ নভেম্বরের অবরোধে ৮ পুলিশ, ৮ নভেম্বর ২ পুলিশ, ১৫ নভেম্বর ১৭ পুলিশ, ১৯ নভেম্বরের হরতালে ৭ পুলিশ ও ২ সাংবাদিক, ২০ নভেম্বরের হরতালে ৫ পুলিশ এবং ২২ নভেম্বর ২ পুলিশ আহত হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প, বাজেটে থাকছে আলাদা বরাদ্দ

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ

Youth March Held to Mark the International Day against Drug Abuse and Illicit Trafficking

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা অনুষ্ঠিত

Dhaka Ahsania Mission Honored with Two Awards for Outstanding Drug Prevention Efforts

মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন

গৎবাঁধা প্রকল্প নয়, পাহাড়ে চাই টেকসই উন্নয়ন: পার্বত্য প্রতিমন্ত্রী

International Dialogue on Cybersecurity Begins as Phoenix Summit 2026 Opens in Dhaka

ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন

Are you the next legend of OPPO Campus? Join OPPO Campus Ambassador to MAKE it

অপোর ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম শুরু, আবেদন চলছে