ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

হতে পারে বৃষ্টি, কমতে পারে গরম

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ এপ্রিল ২০২৪, ১১:০৬ সকাল

Link Copied!

রাজধানীর আকাশ আজ রোববার সকালে মেঘলা। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির সঙ্গে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। কাল সোমবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে।

চট্টগ্রামের কিছু অংশ এবং রংপুর বিভাগের কিছু অংশ বাদ দিয়ে দেশের প্রায় সর্বত্রই আকাশ আজ মেঘলা।আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, রাজধানীতে আজ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের কিছু অংশ এবং রংপুর বিভাগের কিছু জায়গা বাদ দিয়ে দেশের প্রায় সর্বত্রই আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানাচ্ছে, মূলত পশ্চিমে লঘুচাপের কারণেই এই বৃষ্টি।

মো. বজলুর রশিদ আরও জানান, কাল ও পরশুও কিছুটা বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা বেশ খানিকটা কমে আসবে।

আবহাওয়া অধিদপ্তর যে পূর্বাভাস দিয়েছে, সে অনুযায়ী এ মাসে আরও কয়েকটি তাপপ্রবাহ হতে পারে। এ ছাড়া এ মাসে তীব্র কালবৈশাখীর আশঙ্কা আছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ