ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

সৌদিতে রমজানের চাঁদ দেখার আহ্বান

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ২:২৯ বিকাল

Link Copied!

সৌদি আরবের সুপ্রিম কোর্ট আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিজরি ১৪৪৭ সনের রমজানের চাঁদ দেখা সংক্রান্ত আহ্বান জানিয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে প্রথম রোজা পালন শুরু হবে। যদি চাঁদ দেখা না যায়, তবে শাবান মাস ৩০ দিন পূর্ণ করে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে নতুন চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করতে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

রমজান মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র মাস। এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও অন্যান্য জৈবিক চাহিদা থেকে বিরত থেকে রোজা পালন করা হয়। সৌদি আরবসহ উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)ভুক্ত দেশগুলোতে সরকারি ও বেসরকারি খাতের কর্মঘণ্টা কমিয়ে রোজাদারদের সুবিধা নিশ্চিত করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

আগামী ৪৮ ঘণ্টায় তিন বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন কক্সবাজার, চরম ভোগান্তিতে বাসিন্দা-পর্যটক

বেওয়ারিশ কুকুর অপসারণে নিষেধাজ্ঞা

স্বাস্থ্যখাতে জলবায়ু-সহিষ্ণু রূপান্তরের নতুন পথে বাংলাদেশ

অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণ জরুরি

ঝিনাইদহে বাসচাপায় ট্রাকচালক নিহত

আগামী ৫ দিনজুড়ে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

সিলেট বিভাগে বাড়ছে হাম-রুবেলার প্রকোপ, ছয় মাসে আক্রান্ত ৩৩০, মৃত্যু ৭৬

উত্তর-পূর্বাঞ্চলের ৫ জেলায় বজ্রপাত ও ঝড়ো বৃষ্টির আশঙ্কা

২০২৮ সালের আগে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটের সম্ভাবনা নেই: বেবিচক চেয়ারম্যান

আজ বছরের দীর্ঘতম দিন, দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম রাত

দেবীদ্বারে চামড়াবোঝাই ট্রাক খাদে, চালক নিহত