ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

সেরা পারফরমারদের সম্মাননা দিল বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড নাইট ২০২৪

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৪ সকাল

Link Copied!

দেশের ডিজিটাল খাতের বিকাশে তরুণ পারফরমারদের অবদানের স্বীকৃতিস্বরূপ রবি আজিয়াটা পিএলসি-এর মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম বিডিঅ্যাপস আয়োজন করে ‘বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড নাইট ২০২৪’। শুক্রবার (৩১ জানুয়ারি) ঢাকার লেকশোর হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সেরা ক্যাম্পাস অ্যাম্বাসাডর ও শি স্কোয়াড লিডারদের সম্মাননা প্রদান করে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির ডিজিটাল ভিএএস ও নিউ বিজনেস বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শফিক শামসুর রাজ্জাক, প্রোগ্রামিং হিরোর সহ-প্রতিষ্ঠাতা আবদুর রাকিব, ই-কুরিয়ার লিমিটেডের প্রতিষ্ঠাতা বিপ্লব ঘোষ রাহুল এবং মিয়াকির প্রধান নির্বাহী তানিম ইসলাম। এ সময় তরুণ প্রযুক্তি উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে প্রযুক্তি খাতের ভবিষ্যৎ নিয়ে মত বিনিময় করেন অতিথিরা।

শফিক শামসুর রাজ্জাক বলেন, ‘এ ধরনের আয়োজন আমাদের তরুণ সমাজের অসাধারণ প্রতিভাকে তুলে ধরে। বিডিঅ্যাপস প্ল্যাটফর্মের এই সাফল্যে আমরা গর্বিত। ভবিষ্যতে আমরা আরও উদ্ভাবন দেখতে পাবো বলে আশা করছি।‘

২০২১ সালে শুরু হওয়া ক্যাম্পাস অ্যাম্বাসাডর কর্মসূচি এখন ১২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে বিস্তৃত। এর মাধ্যমে হাজারো শিক্ষার্থী ডেভেলপার বিডিঅ্যাপসের সঙ্গে যুক্ত রয়েছে।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা তিনজন পারফরমারকে যথাক্রমে একটি উন্নতমানের ল্যাপটপ (ম্যাকবুক এয়ার), স্মার্টফোন ও স্মার্টঘড়ি প্রদান করা হয়। এছাড়া, শীর্ষ দশজনকে বিভিন্ন প্রযুক্তিপণ্য উপহার দেওয়া হয়। পাশাপাশি, সকল অ্যাম্বাসাডরকে ২০২৪ সালে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ সনদপত্র প্রদান করা হয়।

অন্যদিকে, নারী ডেভেলপারদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিডিঅ্যাপসের শি স্কোয়াড কর্মসূচি। ইতোমধ্যে এই কর্মসূচির মাধ্যমে ৬০ জন শি স্কোয়াড লিডার এক হাজার ৭৫০ জনের বেশি নারী ডেভেলপারকে প্রশিক্ষণ দিয়েছেন।

২০২৪ সালের সেরা শি স্কোয়াড পারফরমাররা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ভ্রমণ পুরস্কার অর্জন করেছেন। পাশাপাশি, নতুন ৭০ জন নতুন শি লিডার যুক্ত হওয়ায় প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ আরও শক্তিশালী হচ্ছে।

অনুষ্ঠানে লাইভ সংগীত পরিবেশনা, নেটওয়ার্কিং সেশন এবং ২০২৫ সালের নতুন ক্যাম্পাস অ্যাম্বাসাডর ও শি স্কোয়াড নেতাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সামগ্রিকভাবে অনুষ্ঠানটি ছিল তরুণ ডেভেলপারদের জন্য একটি অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা।

Facebook Comments Box

আরও পড়ুন

নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ওপর প্রস্তাবিত কর কমানোর প্রতিবাদে বিএনটিটিপি’র বিবৃতি

‘তীর’ ব্র্যান্ডের নামে নকল গমের ভূষি তৈরি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ৫৯ হাজার ভবন

নেপালে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, নিধন করা হয়েছে প্রায় ৬ লাখ হাঁস-মুরগি

উজানের ভারী বৃষ্টিতে উত্তরের নদ-নদীর পানি বাড়ছে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

তৃণমূল পর্যন্ত শিশুদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

ময়ূর নদের বুকে দৃষ্টিনন্দন দুই সেতু, বদলে যাবে খুলনার প্রবেশপথ

দেশের বাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন, আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি

বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ফিতে কোটি টাকার বাণিজ্য

মেক্সিকোতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প