ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সীতাকুণ্ডে মধ্যরাতে লরির চাপায় ৫ জনের মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৬, ১১:১৬ সকাল

Link Copied!

চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকার রয়্যাল সিমেন্ট গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বাসটির ত্রুটি মেরামতের সময় যাত্রীরা নেমে সড়কের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকামুখী দ্রুতগতির একটি লরি দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালান। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের ফায়ারফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দাঁড়িয়ে থাকা যাত্রীদের লরি চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকামুখী লেনে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হেফাজতে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহত ও আহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে কাজ চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণ নয়, অনুদান দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে স্পেনে দেড় হাজার অভিবাসী

ক্যান্সার চিকিৎসায় অভিন্ন নির্দেশিকা অনুসরণের আহ্বান বিএমইউ ভিসির

শব্দদূষণ রোধে আতশবাজি ও অপ্রয়োজনীয় হর্ন নিয়ন্ত্রণের নির্দেশ হাইকোর্টের

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বৃষ্টি হতে পারে ৪ বিভাগে

বাড়ির সামনেই ট্রাকচাপায় অটোরিকশাচালকের মৃত্যু

আত্মহত্যা রোধ ও স্বাস্থ্য সুরক্ষায় ‘প্যারাকুয়াট’ নিষিদ্ধ করল বাংলাদেশ

DMP-GRSP organized Capacity building workshop on speed camera operation

ঢাকার সড়কে গতি নিয়ন্ত্রণে ৮টি স্পিড ক্যামেরা পেল ডিএমপি

কপ৩১ থেকে খালি হাতে কৃষকঃকর্নফূলী নদীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি

শত বছর পর স্কটল্যান্ডের উপকূলে ফিরছে বিলুপ্তপ্রায় বুনো ঝিনুক