ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সিলেটে যানজট নিরসনে পুনর্বাসন কার্যক্রম শুরু আজ

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ মার্চ ২০২৪, ১০:৪৭ সকাল

Link Copied!

বিভাগীয় পর্যটন নগরী সিলেটে ইদানীং যানজট চরম আকার ধারণ করেছে। এর অন্যতম কারণ যেখানে সেখানে হকাররা পসরা সাজিয়ে বসেছেন আবার শহরের বেশ কয়েকটি সড়কে এক সঙ্গে উন্নয়ন কাজ শুরু হওয়ায় উন্নয়ন যন্ত্রণায় ভোগছেন সাধারণ মানুষ। ফলে শহরে চলাচল করা দায় হয়ে পড়েছে। নগরবাসীর এই ভোগান্তি দূরীকরণে সিসিক ভরাট করা লালদীঘির অস্থায়ী মার্কেটে পুনর্বাসন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। আজ রবিবার (১০ মার্চ) এ পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করবেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

এ সময় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপির উপস্থিত থাকার কথা।

নগরবাসী বলেছে, সিলেটের মূল শহরটি আয়তনে ছোট। আম্বরখানায়, হযরত শাহজালাল (র.) এর মাজার গেটের সামনে, মাদ্রাসা মাঠের উলটোদিকে এক সঙ্গে ও কাছাকাছি তিনটি প্রকল্প নগরবাসীর জন্য বেশি দুর্ভোগের কারণ হয়ে গেছে।

সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, আসন্ন পবিত্র রমজানের আগেই সিলেট নগরীর ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের (হকার) অস্থায়ী মার্কেটে পুনর্বাসন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সে লক্ষ্যে দ্রুত অস্থায়ী মার্কেট প্রস্তুত করার জন্য ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বণ্টন করে দেওয়া হয়। কাজ শেষে রবিবার ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

তিনি বলেন, পর্যায়ক্রমে নগরীতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সব ভ্রাম্যমাণ ব্যবসায়ীকে নির্ধারিত স্থানে পুনর্বাসন করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা