ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ

সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

প্রতিবেদক
Ibrahim Khalil
১ অক্টোবর ২০২৪, ১০:৫৩ সকাল

Link Copied!

বাংলাদেশ সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভের সঙ্গে সাক্ষাৎকালে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মৎস্য ও প্রাণিসম্পদ সেক্টরে বিনিয়োগ ও আধুনিকায়নের জন্য যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে জানিয়েছেন।

এছাড়া দুই দেশ পারস্পরিক দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐক্যমত প্রকাশ করেছে বলে জানান উপদেষ্টা।

সাক্ষাৎকালে আরও ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার, অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামাল, ইউএসএআইডিয়ের পরিচালক (ইকোনমিক গ্রোথ) জোসেফ লেজার্ড, মার্কিন দূতাবাসের এগ্রিকালচারাল এটাচে সারাহ গিল্লেসকি।

Facebook Comments Box

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা

এবার ক্ষতিকর নিকোটিন পাউচ ও ই-সিগারেট আমদানিতে সম্পূর্ণ কর প্রত্যাহারের আবদার বিএটির!

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বিশ্বে দূষিত শহরের তালিকায় নবম ঢাকা

টেকনাফে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসনের আহ্বান

দেশের ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩