ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

সামাজিক কুসংস্কার কিশোর-কিশোরীর যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবায় অন্যতম বাধা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ ডিসেম্বর ২০২৩, ৭:৪৭ বিকাল

Link Copied!

সামাজিক কুসংস্কার কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে অন্যতম বাধা বলে মনে করেন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। তাঁরা বলেছেন, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে সচেতনতার অভাবের পাশাপাশি সমাজে ব্যাপক মাত্রায় নেতিবাচক ধারণা ও কুসংস্কার প্রচলিত আছে। এ অবস্থা পরিবর্তনের জন্য সমন্বিত পদক্ষেপ নিতে হবে। আজ ২৪ ডিসেম্বর রবিবার রাজধানী ঢাকার সিরডাপ মিলনায়তনে দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ে তরুণ সমাজের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক আয়োজিত মতবিনিময়সভার সমাপনী অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন।

নাগরিক উদ্যোগ ও ‘অধিকার এখানে, এখনই’ কোয়ালিশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন। আলোচনায় অংশ নেন নারীপক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন, বাপসার প্রকল্প ব্যবস্থাপক শামীমা আক্তার চৌধুরী, আরএইচএসটিইপির ডেপুটি ডিরেক্টর (প্রগ্রাম) ডা. এলিভনা মুস্তারি, অধিকার এখানে, এখনই প্রকল্পের ন্যাশনাল কো-অর্ডিনেটর মো. মাসুদুর রহমান, ঋতুর প্রতিষ্ঠাতা শারমিন কবীর প্রমুখ।

সভাপতির বক্তব্যে জাকির হোসেন বলেন, দেশে কিশোর-কিশোরীদের সংখ্যা তিন কোটি ৬০ লাখের বেশি। যা মোট জনসংখ্যার প্রায় ২১ শতাংশ। কিন্তু তাদের সঠিকভাবে বেড়ে উঠতে অপরিহার্য স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের সামাজিক বাধা আছে। ফলে দেশের বিপুলসংখ্যক জনগোষ্ঠী এক সংকটের মুখোমুখি।

অনুষ্ঠানে বক্তারা তরুণ সমাজের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক শিক্ষা সম্প্রসারণের জন্য সরকারি ও বেসরকারিভাবে উদ্যোগ নেওয়ার পাশাপাশি পরিস্থিতির উন্নতির লক্ষ্যে সম্ভাব্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন স্টেকহোল্ডারকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

[দৈনিক কালের কণ্ঠ]

Facebook Comments Box

আরও পড়ুন

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো

অ্যালুমিনিয়ামের পাতিল যেন নীরব ঘাতক! অজান্তেই খাবারে মিশছে বিষাক্ত সিসা