ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. সর্বশেষ

সাতক্ষীরার উন্নয়ন বাধাগ্রস্তে অপপ্রচারের নিন্দা, সমন্বিত উন্নয়নের দাবি

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ণ

Link Copied!

সাতক্ষীরায় উন্নয়ন বরাদ্দে বৈষম্য ও সিন্ডিকেট নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরাম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি ইকবাল মাসুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “উন্নয়ন বরাদ্দে বৈষম্য থামছে না: স্থানীয় সরকার ও যুব-ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টার পিএসের বরাদ্দ সিন্ডিকেট সাতক্ষীরায় ৩৯ কোটি টাকার বিশেষ বরাদ্দ” শিরোনামের সংবাদটি সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে সাতক্ষীরা দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার।

ফোরাম দাবি করে, সাতক্ষীরা জেলা বাংলাদেশের অর্থনীতিতে কৃষি, মৎস্যচাষ, কৃষি-রপ্তানি ও বাণিজ্যের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও গত ১৫ বছরে এ জেলার উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। রাস্তাঘাটের বেহাল দশা, শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামোর জরাজীর্ণ অবস্থা, নদীর ভাঙন ও জলাবদ্ধতার মতো সমস্যায় জর্জরিত এই জেলা।

সংগঠনটি সাতক্ষীরার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে স্থায়ী নদী বাঁধ নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, ভোমরা স্থলবন্দরের আধুনিকায়ন, সুন্দরবন টেক্সটাইল মিলস পুনঃপ্রতিষ্ঠা, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, আধুনিক স্টেডিয়াম ও সুইমিংপুল নির্মাণ, মৎস্য গবেষণা কেন্দ্র ও হ্যাচারি স্থাপন, ফ্রিজিং প্ল্যান্টসহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন এবং পর্যটন ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের দাবি জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান সরকার বৈষম্য নিরসনের কিছু উদ্যোগ নিয়েছে। অথচ ঠিক এ সময় জেলার উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি চক্র সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করিয়েছে।

সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরাম এ ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়ে জেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

শাপলা ও তারা মসজিদের নকশায় এলো নতুন ৫ টাকার নোট

হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়াচ্ছে, হামে বাড়ছে মৃত্যুঝুঁকি

ভারতীয় নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন পাসপোর্ট নিয়ম

পিরোজপুরে শ্রমিক সংকটে মাঠেই নষ্ট হচ্ছে পাকা ধান

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গাইবান্ধায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি

realme Unveils Grand Eid-ul-Adha Campaign with Cashback, Offers, and Gifts

ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি