ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সাংবাদিকদের কাছে বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির তথ্য চাইলেন কৃষি উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ অক্টোবর ২০২৪, ১:৩৮ বিকাল

Link Copied!

সাংবাদিকদের সরকারের চোখ উল্লেখ করে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের কাছে বাজার সিন্ডিকেট এবং দেশের কোথায় কোথায় চাঁদাবাজি হচ্ছে তার তথ্য চেয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর খাদ্য ভবনের সামনে কৃষি পণ্য ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।

উপদেষ্টা বলেন, ‘সাংবাদিকরা আমাদের মূল চোখ। আপনারা দেশের কোথায় কোথায় সিন্ডিকেট ও চাঁদাবাজি হচ্ছে, তা খুঁজে দিন।’

কৃষি পণ্য ওএমএস প্রথমে রাজধানীতে শুরু হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ধীরে ধীরে এ কার্যক্রম সারা দেশে চালু করা হবে।

নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম প্রসঙ্গে মো. জাহাঙ্গীর আলম বলেন, বন্যায় বিভিন্ন অঞ্চলে শাক-সবজির ক্ষতি হয়েছে। এর প্রভাব বাজারে পড়েছে। তবে দাম তাড়াতাড়িই কমে আসবে বলে তার প্রত্যাশা।

উল্লেখ্য, ওএমএসের আওতায় প্রতি কেজি আলু ৩০ টাকা, প্রতি ডজন ডিম ১৩০ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা এবং সবুজ শাক-সবজি বিদ্যমান বাজারদরের চেয়ে অন্তত ২০-৩০ শতাংশ কম দামে বিক্রি হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক