ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

সর্বোচ্চ নিরাপত্তা সনদ পেল হুয়াওয়ের ডেটা স্টোরেজ সিস্টেম

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ জানুয়ারী ২০২৫, ১২:৪৪ বিকাল

Link Copied!

স্টোরেজ পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা সনদ কমন ক্রাইটেরিয়া (সিসি) ইভালুয়েশন অ্যাসুরেন্স লেভেল (ইএএল) ৪+ নিরাপত্তা সনদ অর্জন করেছে চীনা টেলিযোগাযোগ প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ের ওশানস্টোর ডোরাডো অল-ফ্ল্যাশ স্টোরেজ। নেদারল্যান্ডসের এসজিএস ব্রাইটসাইট ও ট্রাস্টসিবি সম্প্রতি হুয়াওয়েকে এই সনদ দিয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হুয়াওয়ে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিজিটালাইজেশন বিশ্বকে যেমন বদলে দিচ্ছে, তেমনই সাইবার আক্রমণ, সিস্টেমের দুর্বলতার অপব্যবহার ও র‍্যানসমওয়্যার হামলার ঝুঁকি বেড়ে চলেছে। এর ফলে তথ্য চুরি, ক্ষতি ও হারানোর ঘটনা দিন দিন বাড়ছে। কিন্তু ডিজিটাল অর্থনীতির প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য তথ্যের গুরুত্ব ও নিরাপত্তা দুটোই অত্যন্ত জরুরি। ডেটা স্টোরেজ হলো ডিজিটাল অর্থনীতির মেরুদণ্ড ও তথ্য সুরক্ষার শেষ স্তর। এর পাশাপাশি এটি শক্তিশালী ও বহুমুখী প্রতিরক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ উপাদান।

ডিজিটাল অর্থনীতির যুগে তথ্য অবকাঠামোর অন্যতম নিরাপদ একটি ভিত্তি হলো হুয়াওয়ের ওশানস্টোর ডোরাডো অল-ফ্ল্যাশ স্টোরেজ। এটি অভ্যন্তরীণ নিরাপত্তাসংশ্লিষ্ট ফিচার ও বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে আর্কিটেকচার ডিজাইন, সোর্স কোড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, রিলিজ ও ডিপ্লয়মেন্ট ইত্যাদি। র‍্যানসমওয়্যার থেকে সুরক্ষা, ডেটা চুরি প্রতিরোধ, ব্যাকআপ, পুনরুদ্ধারসহ নির্ভরযোগ্য ডেটা সঞ্চালনের সুবিধার মাধ্যমে এটি ডেটার স্থায়িত্ব বাড়ায়।

আইটি পণ্য বা সলিউশনের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও সুরক্ষার নিশ্চয়তা দিয়ে থাকে সিসি ইএএল। এই ধরনের পণ্যের নিরাপত্তা সনদ প্রদানের জন্য এটি বিশ্বব্যাপী স্বীকৃত। এই সনদে ইএএল১ থেকে শুরু করে ইএএল৭ পর্যন্ত মান নির্ধারণ করা হয়ে থাকে।

Facebook Comments Box

আরও পড়ুন

নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ওপর প্রস্তাবিত কর কমানোর প্রতিবাদে বিএনটিটিপি’র বিবৃতি

‘তীর’ ব্র্যান্ডের নামে নকল গমের ভূষি তৈরি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ৫৯ হাজার ভবন

নেপালে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, নিধন করা হয়েছে প্রায় ৬ লাখ হাঁস-মুরগি

উজানের ভারী বৃষ্টিতে উত্তরের নদ-নদীর পানি বাড়ছে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

তৃণমূল পর্যন্ত শিশুদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

ময়ূর নদের বুকে দৃষ্টিনন্দন দুই সেতু, বদলে যাবে খুলনার প্রবেশপথ

দেশের বাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন, আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি

বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ফিতে কোটি টাকার বাণিজ্য

মেক্সিকোতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প