ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. সর্বশেষ

সরকার ই-বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে কাজ করছে : পরিবেশমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ মে ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ণ

Link Copied!

বাংলাদেশকে জলবায়ু সহনশীল দেশ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশে ই-বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে কাজ করছে। এবং ই-বর্জ্য ব্যবস্থাপনার বিধিমালা প্রণয়ন করা হয়েছে তবে বেস্ট প্রকল্পের অধীনে একটি ই-বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট নির্মাণ করা হবে বলে জানিয়েছে সরকার।

গতকাল (১৯ মে) রোববার বাংলাদেশ সচিবালয়ে টেলিনর এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনীষা ডোগরা তার সাথে সাক্ষাৎকালে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার টেকসই এজেন্ডা বাস্তবায়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে জ্বালানির পরিমিত ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার হ্রাস করতে কাজ করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, সরকার বাংলাদেশকে জলবায়ু সহনশীল দেশ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) লক্ষ্য শিগগিরই সংশোধন করা হবে। বর্ধিত প্রযোজক দায়বদ্ধতা (ইপিআর) নির্দেশিকাগুলির খসড়া জুনের মধ্যে চূড়ান্ত করা হবে।

তিনি একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে কাজ অব্যাহত রাখার জন্য টেলিনর এর প্রতি আহ্বান জানান।

টেলিনর এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনীষা ডোগরা বলেন, টেলিনর এশিয়া এ অঞ্চলে টেকসই পরিবেশ ব্যবস্থাপনা এবং জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি টেকসই ভবিষ্যতের দিকে বাংলাদেশ সরকারের সাথে নিবেদিত হয়ে কাজ করবে।

Facebook Comments Box

আরও পড়ুন

এবারের বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

প্রবাসীদের পাঠানো অর্থে নতুন রেকর্ডের পথে বাংলাদেশ

বিষ-রাসায়নিকের মরণফাঁদে বিপন্ন হাওরের বাস্তুসংস্থান

জাটকা সংরক্ষণে কঠোর অভিযান, দরিদ্র জেলেদের বাড়তি সহায়তা দেবে সরকার

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বড় পতন, কমতে পারে দেশের বাজারের দামও

দুপুরের মধ্যে ১২ অঞ্চলে ঝড়ের শঙ্কা

তরুণদের সুরক্ষা ও অসংক্রামক রোগ প্রতিরোধে তামাক কর বাড়ানোর দাবি

প্রবাসীদের কল্যাণে একসঙ্গে কাজের অঙ্গীকার হাইকমিশন ও গণমাধ্যমের

বাজেটে সব সিগারেটের দাম বাড়ছে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ-রুপার দাম

মাঝারি পর্যায়ে ঢাকার বায়ুদূষণ

ইরানে বিমান চলাচল স্বাভাবিক, তেহরানে অবতরণ শুরু হজ ফ্লাইটের