ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

সরকারি কর্মচারী হাসপাতালের নির্মাণাধীন ভবনে লার্ভা, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ আগস্ট ২০২৩, ১২:৪২ অপরাহ্ণ

Link Copied!

ফুলবাড়িয়ায় অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালের নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ভবনটির নির্মাণ কাজের সাথে জড়িড ইএনডি এর সাইট ইঞ্জিনিয়ারকে জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার (৭ অগাস্ট) করপোরেশনের এক নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি ইএনডি এর সাইট ইঞ্জিনিয়ার আতাউরকে ৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও জরিমানা আদায় করেন।

এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান রুমি ২০ নম্বর ওয়ার্ডের ফুলবাড়িয়া ও তোপখানা রোডে আরও ৪১টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় আরেকটি ভবনে মশার লার্ভা পাওয়ায় আরেকটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পাশাপাশি গতকাল করপোরেশনের আওতাধীন খিলগাঁও কদমতলা, সবুজবাগ, বাসাবো, পাঁচ ভাই ঘাট লেন, ধোলাইখাল, পূর্বপাড়া, রাজামালী, ডেমরা, শেখদি ও দনিয়া এলাকায় আরও ৫টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলীমা বেগম ৫ নম্বর ওয়ার্ডের খিলগাঁও কদমতলা, সবুজবাগ ও বাসাবো এলাকায় ৩৮টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন এবং ২টি বাসাবাড়ি ও স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।

চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ৪২ নম্বর ওয়ার্ডের পাঁচ ভাই ঘাট লেন ও ধোলাইখাল এলাকায় ৪৭টি স্থাপনা ও বাসাবাড়িতে অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ছয় নম্বর অঞ্চলে নির্বাহী শুভাশিস ঘোষ ৭০ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায় ৬০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি।

আট নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ ৬৯ নম্বর ওয়ার্ডের রাজামালী ও ডেমরা এলাকায় ৪০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ১টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১ মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন ৬২ নম্বর ওয়ার্ডের সেখদি ও দনিয়া এলাকায় ৫০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ১টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১ মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযানে সর্বমোট ২৭৭টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ৮টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৮ মামলায় সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক, রেল ও নৌপথে ৪৩৮ প্রাণহানি

ডেঙ্গু মোকাবিলায় জনগণের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজী, হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ

মৌসুমি বায়ু আরও সক্রিয়, ১১ জুন পর্যন্ত দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

নড়াইলে পৃথক বজ্রপাতে কৃষকসহ নিহত ২

জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়লেও কমছে স্বাস্থ্য খাতে জলবায়ু বাজেট বরাদ্দ

নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২০

কুমিল্লায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কলাপাড়ায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

এক বছর আগেই স্তন ক্যান্সার শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা