ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শ্রমিকদের অবরোধ, ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ সেপ্টেম্বর ২০২৩, ১:৩২ অপরাহ্ণ

Link Copied!

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেছেন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার পর রেললাইন অবরোধ করেন শ্রকিকরা। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা সকাল ১০টার দিকে মালিবাগে রেললাইন অবরোধের খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা চাকরি স্থায়ীকরণের দাবিতে রেললাইন অবরোধ করেছে।

তিনি বলেন, তাদের সঙ্গে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে আলোচনা করতে রেলওয়ের কর্মকর্তারাও ঘটনাস্থলে আসছেন। আশা করি দ্রুতই সমাধান করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার দুপুর ১২টায় বলেন, মালিবাগে রেললাইন অবরোধের পর সকাল সাড়ে ১০টার পর এখন পর্যন্ত ঢাকা থেকে কোনও ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। এর মধ্যে তারাকান্দি অভিমুখী অগ্নিবীনা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস ও একটি লোকাল ট্রেন কমলাপুর স্টেশন থেকে সঠিক সময়ে ছাড়তে পারেনি। এগুলো স্টেশনে আটকে আছে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক, রেল ও নৌপথে ৪৩৮ প্রাণহানি

ডেঙ্গু মোকাবিলায় জনগণের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজী, হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ

মৌসুমি বায়ু আরও সক্রিয়, ১১ জুন পর্যন্ত দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

নড়াইলে পৃথক বজ্রপাতে কৃষকসহ নিহত ২

জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়লেও কমছে স্বাস্থ্য খাতে জলবায়ু বাজেট বরাদ্দ

নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২০

কুমিল্লায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কলাপাড়ায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

এক বছর আগেই স্তন ক্যান্সার শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা