ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

শুধু বীমা গ্রাহক আনা নয়, গ্রাহক সেবা জরুরি: পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ মার্চ ২০২৪, ৫:৩৩ বিকাল

Link Copied!

সারাদেশে জীবন বীমা কোম্পানির গ্রাহক বাড়ানোর আহবান জানিয়ে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী বলেছেন, শুধু বীমার গ্রাহক আনা বড় কথা নয়, প্রতিটি গ্রাহককে সেবা দেয়া জরুরি। আজ বুধবার (৬ মার্চ) কক্সবাজারে অনুষ্ঠিত পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জহিরুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, সময়মতো বীমা দাবি পরিশোধসহ গ্রাহক সেবা দেয়ার মাধ্যমে প্রিমিয়াম আয় গত বছরের তুলনায় তিনগুণ বৃদ্ধি করার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব।

ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী প্রায় ৫ হাজার বীমা কর্মীর বর্ণাঢ্য এ সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার (৬ মার্চ)। এতে সভাপতিত্ব করেন পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

সভাপতির বক্তব্যে বি এম ইউসুফ আলী বলেন, শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ করতে সরকার বঙ্গবন্ধু শিক্ষা বীমা চালু করেছে। এই বীমার আওতায় সারাদেশে সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শিক্ষা বীমা করতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

ব্যাংকাস্যুরেন্স চালু করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বি এম ইউসুফ আলী বলেন, এখন থেকে ব্যাংকগুলো বীমা কোম্পানির এজেন্ট হয়ে পলিসি বিক্রি করবে। এর মাধ্যমে বীমার অগ্রগতি যেমন হবে, তেমনি বীমার গুরুত্ব আরও বাড়বে। এই সুযোগ কাজে লাগাতে পপুলার ইন্স্যুরেন্স এগিয়ে থাকবে বলে জানান তিনি।
আগামী ২০২৫ সালের মধ্যে পপুলার লাইফ ইন্স্যুরেন্সে ৫০ হাজার নতুন কর্মী নিয়োগ করার কথা জানান বি এম ইউসুফ আলী। বর্তমানে প্রায় ৫০ হাজার কর্মী এবং ১২ লাখ বীমা গ্রাহক রয়েছে পপুলার লাইফে। এ পর্যন্ত ৩৫ লাখ বীমা গ্রাহককে বীমা দাবি পরিশোধের কথাও জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা