ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

শীতে সুস্থ থাকতে খেতে পারেন বথুয়ার শাক

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ নভেম্বর ২০২৫, ২:১৪ বিকাল

Link Copied!

আবহাওয়ার পরিবর্তন ইতোমধ্যেই টের পাওয়া যাচ্ছে। শেষরাতের হিমেল হাওয়া জানান দিচ্ছে-শীত আসছে। এই সময়ে সুস্থ থাকতে প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস। শীতকালীন পুষ্টিকর সবজির মধ্যে বথুয়ার শাক অন্যতম, যা শরীরকে রাখে উষ্ণ ও সুস্থ।

গ্রামবাংলার পরিচিত এই শাক আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও ভিটামিন এ, বি, সি-তে ভরপুর। আয়ুর্বেদিক চিকিৎসকদের মতে, নিয়মিত বথুয়া শাক খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

চলুন জেনে নিই বথুয়া শাকের কিছু দারুণ উপকারিতা—

১️. মাসিকের সমস্যা দূর করে
নারীদের জন্য বথুয়া শাক অত্যন্ত উপকারী। এতে থাকা আয়রন রক্তস্বল্পতা কমায় ও মাসিকের অনিয়ম দূর করে।

২️. প্রস্রাবের জ্বালাপোড়া কমায়
শীতকালে অনেকেই পানি কম পান করেন, ফলে প্রস্রাবে জ্বালাপোড়া দেখা দেয়। বথুয়া শাক এ সমস্যা কমাতে কার্যকর ভূমিকা রাখে।

৩️. কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়
ফাইবার ও পানি সমৃদ্ধ বথুয়া শাক হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমতন্ত্রকে সক্রিয় রাখে।

৪️. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
বথুয়া শাকে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি। ফলে এটি খেলে পেট দীর্ঘ সময় ভরা থাকে, অতিরিক্ত ক্যালোরি জমে না এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।

৫️. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে
বথুয়া শাকে থাকা অ্যামাইনো অ্যাসিড ও মাইক্রোনিউট্রিয়েন্ট রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।

শরীরকে সুস্থ রাখতে এই শীতে খাদ্যতালিকায় রাখুন বথুয়ার শাক। প্রাকৃতিক এই শাকটি শুধু স্বাদই বাড়াবে না, বরং দেবে রোগমুক্ত ও প্রাণবন্ত জীবন।

Facebook Comments Box

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা

এবার ক্ষতিকর নিকোটিন পাউচ ও ই-সিগারেট আমদানিতে সম্পূর্ণ কর প্রত্যাহারের আবদার বিএটির!

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বিশ্বে দূষিত শহরের তালিকায় নবম ঢাকা

টেকনাফে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসনের আহ্বান

দেশের ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩