ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

শাপলা একাডেমিতে ‘হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয়’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৬, ৬:৪৭ বিকাল

Link Copied!

বিশ্বে ১১ থেকে ১৭ বছর বয়সী প্রায় ৮০ শতাংশ শিশু-কিশোর পর্যাপ্ত শারীরিক কার্যক্রমের সুযোগ থেকে বঞ্চিত। শহরে পর্যাপ্ত খেলার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থানের অভাবে শিশুদের শারীরিকভাবে সক্রিয় থাকার সুযোগ ক্রমাগত কমে যাচ্ছে, যা তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। দ্রুত ও অপরিকল্পিত নগরায়নের ফলে পরিবেশ ও জনস্বাস্থ্য ক্রমেই হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে শিশুদের নিয়মিত হেঁটে বিদ্যালয়ে যাতায়াতে উৎসাহিততরণ ও হেঁটে যাতায়াতের পরিবেশ নিশ্চিত করা হলে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) শাপলা একাডেমির শ্রেণিকক্ষে আয়োজিত ‘হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয়’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী সভায় বক্তারা এসব কথা বলেন। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা প্রমা সাহার সঞ্চালনায় এবং শাপলা একাডেমির অধ্যক্ষ হাছিনা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানমন্ডি থানার যুগ্ম আহ্বায়ক মো. ইয়াসিন মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাব্লিউবিবি ট্রাস্টের স্বাস্থ্য অধিকার বিভাগের প্রধান সৈয়দা অনন্যা রহমান।

সৈয়দা অনন্যা রহমান বলেন, সুস্থ থাকতে নিয়মিত হাঁটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা হেঁটে বিদ্যালয়ে যাতায়াতের মাধ্যমে সহজেই দৈনন্দিন শারীরিক কার্যক্রমের একটি বড় অংশ পূরণ করতে পারে। হাঁটা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, মানসিক বিকাশেও সহায়তা করে। পাশাপাশি শিশুরা আশপাশের পরিবেশ সম্পর্কে জানতে পারে এবং তাদের মধ্যে আত্মনির্ভরশীলতা গড়ে ওঠে। তিনি আরও বলেন, নিজের ঘরের মতো দেশকেও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব। তাই বায়ুদূষণ ও যান্ত্রিক যানবাহনের ওপর নির্ভরতা কমাতে হেঁটে চলাচলকে উৎসাহিত করতে হবে।

মো. ইয়াসিন মোল্লা বলেন, এলাকার অনেক শিশু প্রতিদিন হেঁটে বিদ্যালয়ে যাতায়াত করলেও নিরাপদ হাঁটার পরিবেশের অভাবে তারা নানা ঝুঁকির মুখে পড়ে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ জরুরি। এ লক্ষ্যে সড়কের ধরণ ও ব্যবহার বিবেচনায় কিছু সড়ক পথচারী ও অযান্ত্রিক যানের জন্য নির্ধারণ করা যেতে পারে। পাশাপাশি বিদ্যালয়ে যাতায়াতের নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট সড়কে যান্ত্রিক যান চলাচল সীমিত বা বন্ধ রাখার উদ্যোগ নেওয়া যেতে পারে। তিনি বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে শিশুদের হেঁটে চলাচলে উৎসাহিত করার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে শাপলা একাডেমির অধ্যক্ষ হাছিনা আকতার বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত হেঁটে যাতায়াতে উৎসাহিত করা হয়। এতে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বজায় থাকার পাশাপাশি যাতায়াত ব্যয় ও পরিবেশদূষণ কমে। তবে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হাঁটার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। একই সঙ্গে সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। শিশুদের জন্য নিরাপদ হাঁটার পরিবেশ গড়ে তুলতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাব্লিউবিবি ট্রাস্টের ডকুমেন্টেশন অফিসার মো. বাবুল মিয়া, শাপলা একাডেমির শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এলাকাবাসীসহ অন্যান্য অংশীজন।

Facebook Comments Box

আরও পড়ুন

DNCC Observes World Day of Remembrance for Road Traffic Victims

পথচারীদের নিরাপত্তায় ফুটপাত দখলমুক্ত করতে কাজ করছে ডিএনসিসি

শেষ ভরসার অ্যান্টিবায়োটিকও হারাচ্ছে কার্যকারিতা, বাড়ছে মৃত্যুঝুঁকি

শুধু ঝড়-বৃষ্টি নয়, সুপার এল নিনো ঘটাতে পারে আরও যেসব অদ্ভুত ঘটনা

৫.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

নলছিটিতে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল হেলপারের, আহত বহু

জলবায়ু পরিবর্তনে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে মেক্সিকোর গ্রাম

‘তেল মাফিয়ার কাছে জিম্মি বিশ্ব’, কপ৩১-এ পানামার মন্ত্রীর ক্ষোভ

৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

ঘূর্ণিঝড় ‘আকভান’ নিয়ে নতুন সতর্কবার্তা, বিপদে পড়তে পারেন যারা